ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

শিক্ষায় করোনাকালীন ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষকদের আন্তরিক হতে হবে : এমপি মুকুল


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২১ বিকাল ৬:৯

ভোলার দৌলতখান উপজেলা জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের (রেজি. নং ১২১৯৯)  নবগঠিত  কমিটির পক্ষ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা-২ আসনের সাংসদ আলী আজম মুকুলকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার (১৬ আগস্ট) দুপুরে এমপি মুকুলের দৌলতখানের বাসভবনে এ শুভেচ্ছা জানানো হয়।

ফুলেল শুভেচ্ছাকালে এমপি মুকুল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে একটি শিক্ষিত ও আদর্শ জাতি হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে চেয়েছিলেন। আমাদের প্রত্যেককে তার আদর্শ ও দেশপ্রেম থেকে শিক্ষা নিতে হবে। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতির মর্যদা তত বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের শিক্ষা ব্যবস্থার দ্রুত উন্নতি হচ্ছে।

করোনাকালীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে দেশের শিক্ষা ব্যবস্থায় যে ক্ষতি হয়েছে, করোনা পরিস্থিতি স্বভাবিক হলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষকদের আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে সে ক্ষতি পুষিয়ে নেয়ার আহ্বান জানান তিনি।

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, যুগ্ম-সম্পাদক গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপু, নবগঠিত উপজেলা জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশনের সভাপতি মামুন আবদুস সালাম, সহ-সভাপতি জামাল উদ্দিন, রাসেল আলম, সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক বেল্লাল হোসেন, মাহাতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন, দপ্তর সম্পাদক শাহা জাহান প্রমুখ।

এমএসএম / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান