ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

গুরুদাসপুরে ধর্ষণ মামলার আসামী রুবেলকে গ্রেফতার করেছে র‌্যাব


গুরুদাসপুর প্রতিনিধি photo গুরুদাসপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৩-২০২৪ বিকাল ৫:৩৪

নাটোরের গুরুদাসপুরে ধর্ষণ করে ও মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করা মামলার আসামী রুবেলকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। সোমবার ১৮ মার্চ সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যেমে এসব তথ্য নিশ্চিত করেন সিপিসি-২, নাটোর- র‌্যাব-৫।

গ্রেফতারকৃত রুবেল  উপজেলার দেবোত্তার গরিলা এলাকার ফরিদুল ইসলামের ছেলে।

র‌্যাব জানায়- রুবেল ভুক্তভোগী নারীর সম্পর্কে দেবর ও প্রতিবেশী হয়। এর সুবাদে রুবেল প্রেমের প্রস্তারসহ কু-প্রস্তাব দিলে ফিরিয়ে দেয় ভুক্তভোগী ওই নারী  । কিন্তু চলতি বছর ৭ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮টার দিকে ভুক্তভোগী নারীর বাড়ীতে পোষা গরু-ছাগল দেখতে গেলে সুকৌশলে রুবেল ঘরের ভিতরে ঢুকে লুকিয়ে থাকে। 

পরে রাত ১০টার দিকে  রুবেল শয়ন ঘরের চৌকির উপর উঠে ওই নারীকে ভয়-ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে এবং সুকৌশলে আসামী তার মোবাইল ফোনে ধর্ষনের ভিডিও ধারন করে। পরবর্তীতে আসামী মোবাইল ফোনে ধারনকৃত ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়ার হুমকী দেয়। 

এঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নাটোর জেলার গুরুদাসপুর থানায় ১৫ মার্চ একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামীকে গ্রেফতারের জন্য নাটোর, র‌্যাব-৫ বরাবর অধিযাচনপত্র প্রদান করেন। 

র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ ছায়াতদন্ত শুরু করে। পরে গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ঘটনার সাথে জড়িত আসামী রুবেল এর অবস্থান সনাক্ত করে  গতকাল রাতে অভিযান চালিয়ে গুরুদাসপুর উপজেলার বিন্দাবনপুর গ্রাম থেকে আসামী রুবেলকে গ্রেফতার করে। 

র‌্যাব আরোও জানায়- আসামী রুবেলকে গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির