ফিরিঙ্গিবাজারে তরমুজের পাইকারি আড়তে জেলা প্রশাসনের অভিযান
পবিত্র রমজান মাসে তরমুজের দাম বৃদ্ধি পাওয়ায় মাঠে নেমেছে জেলা প্রশাসন। নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে আজ নগরের কোতয়ালী থানাধীন ফিরিঙ্গিবাজার এ তরমুজের পাইকারি আড়তগুলোতে তরমুজের ক্রয় বিক্রয় রশিদ, মূল্যতালিকা ও রেজিস্টার খতিয়ে দেখা হয়। এসময় উপস্থিত কৃষক এবং আড়ত মালিকের দেয়া তথ্য অনুযায়ী হিসাব করে দেখা হয় গড়ে প্রতি ১০০ তরমুজ এর উৎপাদন খরচ ১০ হাজার টাকার কাছাকাছি।
সেখানে উৎপাদন পর্যায়েই তরমুজগুলো গড়ে ১৫ হাজার এবং পাইকারি পর্যায়ে ২০ হাজার টাকার উপরে বিক্রি হচ্ছে অর্থাৎ প্রতিটি তরমুজের উৎপাদন খরচ ১০০ টাকা হলেও সেগুলো আড়তে ২০০ টাকার উপরে বিক্রি হচ্ছে। সর্বোচ্চ ৩৩০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী যেকোনো ফলে উৎপাদন পর্যায়ে সর্বোচ্চ ৩০ শতাংশ এবং পাইকারি পর্যায়ে ২০ শতাংশ লাভের বিধান রয়েছে। এ অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য তাদেরকে চূড়ান্তভাবে সতর্ক করা হয় এবং ক্রয় বিক্রয় রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করায় ইসলাম ট্রেডার্সকে ৫ হাজার এবং মদিনা ফার্মকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম এর জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, " বাজারে আমাদের কঠোর নজরদারি অব্যাহত আছে। চিনি, চাল, এলাচ, সেমাই, খেজুর, তরমুজসহ বিভিন্ন পণ্যের পাইকারি বাজারে ইতোমধ্যে অভিযান চালানো হয়েছে। ভেজালবিরোধী অভিযান চলমান রয়েছে। আমাদের ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত বাজার তদারকি করছেন। কোন ভাবেই বাজারকে অস্থিতিশীল করা যাবে না।" জেলা প্রশাসন এর পক্ষে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত, সহকারী কৃষি বিপণন কর্মকর্তা আবু বকর এবং কোতোয়ালি থানা পুলিশ এর একটি দল।
এমএসএম / এমএসএম
চাঁপাইনবাবগঞ্জে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন সহ একই পরিবারের ৪ জন আটক
ভোলার সমাজসেবা অফিসে ওপেন সিক্রেট: চাহিদা মতো বকশিস না দিলে ফাইলবন্দি এতিমখানার অনুদান
আদমদীঘিতে মদ ও গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ত্রিশালে আড়াইফুট উচ্চতার শফিকুলকে স্বাবলম্বী হওয়ার জন্য সামগ্রী দিলেন ইউএনও
ব্রাহ্মণবাড়িয়া শহরের পুকুর-খাল-জলাশয় রক্ষায় ঢেউ'র ৭ দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি
উত্তাল সমুদ্রে বিচ্ছিন্ন হাতিয়ায় বন্ধ নৌ চলাচল
১৭ বছরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে অপব্যবহার করা হয়েছে,এসপি শামীমা পারভীন
মনপুরায় অন্ধ বাবার পরিবার এখনো ঝুঁকিপূর্ণ ঘরে, নিরাপদ আশ্রয়ের জন্য প্রয়োজন আরও ৮ হাজার টাকা
ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী গ্রেপ্তার
বোয়ালমারীতে বহিস্কৃত বি এন পি নেতার বিরুদ্ধে মাদ্রাসার জমি দখলের অভিযোগ
গুরুদাসপুরে ইসলাম ধর্ম অবমাননা করে হিন্দু যুবকের ফেসবুক পোস্ট, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
মাদারীপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান