উলিপুরে ভালোবাসায় সিক্ত হয়ে জমিতে চারা দিয়ে ফুটিয়ে তুলেছেন জাতীয় পতাকা
কুড়িগ্রামের উলিপুর উপজেলার কৃষক আবু জাফর সাদিক। দেশের প্রতি ভালোবাসায় ধানের জমিতে চারা দিয়ে ফুটিয়ে তুলেছেন জাতীয় পতাকার আদলে শস্যচিত্র। তার ধানের জমিতে এখন দৃশ্যমান জাতীয় পতাকা। আবু জাফরের এমন অসাধরণ কাজ ঐ এলাকায় এবং উক্ত জমির পাশে থাকা সড়কে চলাচল করা পথচারীদের আলোচনায় এসেছেন।
সরেজমিনে দেখা যায়, জমিতে ধান গাছ দিয়ে তৈরি করা জাতীয় পতাকার চতুর্ভুজের বেশিরভাগ জায়গা জুরে বিরি- ১০২, ১০৪ ও ১০৫ জাতের সবুজ রঙের ধান ১ একর ৩০ শতক জমিতে লাগানো হয়েছে। তার মধ্যে একই জমিতে সড়কের পাশে প্রায় এক শতক জমিতে জাতীয় পতাকার বৃত্ত তৈরি করা হয়েছে জিঙ্ক সমৃদ্ধ বেগুনি রংয়ের ধান গাছ দিয়ে। পতাকার খুঁটিতেও ব্যবহার করা হয়েছে জিঙ্ক সমৃদ্ধ বেগুনি রঙের ধান গাছ। এরপর পতাকার অংশটুকু নজরকাড়া ও দৃশ্যমান রাখতে পুরো জমিতে সবুজ রঙের ধান রোপণ করা হয়েছে। স্বাধীনতার মাসে জাতীয় পতাকা দৃশ্যমান হওয়ায় অনেকেই তা দেখতে আসছেন। ছবি তুলে ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আবু জাফর সাদিক জানান, আমি শিক্ষকতার পাশাপাশি নিয়মিত কৃষিকাজ করে আসছি।দেশের প্রতি ভালোবাসায় সিক্ত হয়ে মাথায় ভিন্নধর্মী চিন্তা আসে। এখন স্বাধীনতার মাস, বিভিন্ন জন বিভিন্ন ভাবে অনুষ্ঠান করে জাতীয়ভাবে স্বাধীনতা দিবসটি পালন করবেন। একজন সফল কৃষক হিসেবে এই মাসটি আমার কাছে মর্যাদাপূর্ণ ও গৌরবের। তাই ধানক্ষেত জাতীয় পতাকার আদলে ফুটিয়ে তুলতে চেয়েছি। মাঠটি সড়কের পাশে হওয়ায় দূর থেকে দেখে দেশের প্রতি মানুষের মমত্ববোধের জাগ্রত হবে, একটু হলেও হৃদয়ে দোলা দেবে।
সে কারণেই জমিতে ধান গাছের চারা দিয়ে জাতীয় পতাকা তৈরি করেছি। যা প্রতিদিন অনেক দর্শনার্থীরা দেখতে আসেন। অনেকেই আমার এ চিন্তা চেতনাকে ধন্যবাদও জানাচ্ছেন।দেশ ও জাতীয় পতাকার প্রতি ভালোবাসা প্রকাশেই এই আয়োজন বলে জানান তিনি।
জাতীয় পতাকা দেখতে আসা এলাকাবাসী ও দর্শনার্থীদের মধ্যে আমিনুল ইসলাম (৪৫), রফিকুল ইসলাম (৩০), মাহমুদুল হাসান (৪২), মামুনুর রশীদ (৩২), মনজু সরকার (৩৫) ও তোফাজ্জল মিয়া (৫০) সহ আরও অনেকে বলেন, আবু জাফর সাদিক দেশের প্রতি ভালোবাসায় সিক্ত হয়ে জমিতে ধানের চারা দিয়ে জাতীয় পতাকা তৈরি করেছেন তা অবশ্যই প্রশংসনীয়। তার এ চিন্তা চেতনাকে আমরা ধন্যবাদ জানাই।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত