শ্রীনগরে কামারগাঁও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য পদে অনিয়মের অভিযোগ
শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য পদে ওই বিদ্যালয়ের এক শিক্ষক সমর্থনকারী হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গত সোমবার বিকালে একটি ভিডিও ফুটেজে দেখা গেছে বিদ্যালয়ের সহকারী শিক্ষক একেএম জাহিদুল ইসলাম অন্য এক দাতা সদস্য প্রার্থীর জেরার মুখে নিজের ভুল স্বীকার করছেন। আগামী ২ এপ্রিল বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী বলেন, নিয়ম অনুসারে প্রতিষ্ঠানে কর্মরত কোন শিক্ষক দাতা সদস্য প্রার্থীর প্রস্তাবকারী কিংবা সমর্থনকারী হতে পারবেন না। শিক্ষক জাহিদুল ইসলামের সমর্থনকারী হওয়ার বিষয়টি আমাকে মৌখিক ভাবে জানানো হয়েছে। একটি সূত্র জানায়, কামারগাঁও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে আমিনুল ইসলাম খান লিয়াকত প্রায় ৩০ বছর ধরে এ পদে আছেন। এবারও তিনি দাতা সদস্য হিসাবে মনোনয়ন জমা দিয়েছেন। আর এই মনোনয়নে সমর্থনকারী হয়েছেন একই বিদ্যালয়ের শিক্ষক জাহিদুল ইসলাম। অপর একটি সূত্র জানায়, শিক্ষা প্রতিষ্ঠানটির কতৃত্ব ধরে রাখতে একটি মহল তড়িঘড়ি করে গোপনে নির্বাচন করার পায়তাঁরা করে যাচ্ছে। শিক্ষা অফিস থেকে প্রায় ১ সপ্তাহ আগে এই বিষয়ে প্রচারণার নির্দেশনা দেওয়া হলেও মহলটির জোগসাজশে সংশ্লিষ্টরা প্রচারণা করেনি। এই বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য শিক্ষক জাহিদুল ইসলামকে একাধিকবার মোবাইল ফোনে কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। স্থানীয়রা জানান, বিদ্যালয়টিতে এক সময় হাজারো শিক্ষার্থী থাকলেও শিক্ষা প্রতিষ্ঠানটির অব্যবস্থাপনার ফলে আগের মত ছাত্র-ছাত্রীরা এখানে ভর্তি হচ্ছে না। বর্তমানে বিদ্যালয়ে সব মিলিয়ে দুই শতাধিক শিক্ষার্থীও নেই। উপজেলার মধ্যে শিক্ষার মানের তালিকার দিক দিয়েও এর অবস্থান তলানিতে। বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা উন্নত করণের পাশাপাশি ও সঠিক নেতৃত্বের কোন বিকল্প নেই। তাই বিদ্যালয়ের সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছেন তারা।
এমএসএম / এমএসএম
বাতিল কমিটি পুনর্বহালের চেষ্টা ঘিরে লোহাগড়ার হাজরাখালীতে উত্তেজনা
পত্নীতলা বিজিবি কর্তৃক মাদক জাতীয় ২৭০ পিচ মাদক জাতীয় ট্যাবলেটসহ ২ মাদক কারবারি আটক।
ধামইরহাটে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে সিএনজি ও মাইক্রোবাসের সংঘর্ষে ডিবি পুলিশের ৮ সদস্য আহত
কুমিল্লায় ট্রেনে অভিযান: ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল আটক
নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযান, আটক ১৪
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
কাউনিয়ায় পাট উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
কাপ্তাই জোনের সহায়তা বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ,সেনাবাহিনীর উদ্যােগের বৃক্ষরোপণ অভিযান
ডাক্তারদের কর্মবিরতিতে জিম্মি রোগীরা: এনাম মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তি
লামার পৌরসভার ১১ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষণা
শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন