ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় নির্বাচনী অফিস দখলের অভিযোগ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৩-২০২৪ দুপুর ১২:৫৬

নওগাঁর মান্দায় নির্বাচনী অফিস ঘর দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলার কুসুম্বা ইউপির দেলুয়াবাড়ী বাজার এলাকায়।  জানাগেছে, ভুক্তভোগী তারেক হোসেন জমির মালিক যোনা ওরাও এর নিকট থেকে ডিড করে নেন। সেই সূত্রে দীর্ঘদিন থেকে দুটিরুম ভোগদখল করে আসছিলেন, উপজেলার কালিসভা গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে তারেক হোসেন। এর মধ্যে একটি রুম গত জাতীয় নির্বাচনের সময় নৌকার অফিস করে ভোটের কার্যক্রম পরিচালনা করেছিলেন। সেই অফিস রুম একই খতিয়ানের ক্রেতা শংকর কুমার সাহা বায়না নামা দলিল সূত্রে দখল করে নিয়েছেন।
ভূক্তভোগী তারেক হোসেন দাবি করে বলেন, আর এস খতিয়ানের ১২৪৪ দাগের ৪ শতাংশের জমির মালিক বিরসা। বিরসা মালিক থাকাকালীন উক্ত জমি বিক্রয় করেন যোনা ওরাও নামে এক ব্যক্তির নিকট। তখন যোনা ওরাও উক্ত জমির মালিক হন। পরে যোনা ওরাও উক্ত জমি আমাকে ডিড করে দেয়। সেই থেকে উক্ত জমি বা দোকান ঘরের মালিক হয়ে ভোগদখল করে আসছি।

অপরদিকে নির্বাচনী অফিস (দোকানঘর) দখলকারী শংকর কুমার সাহা দাবি করে বলেন, ৩৭৯/২৪ নং বায়নানামা দলিল সুত্রে নির্বাচনী অফিস (দোকানঘর) এর মালিক আমি। দীর্ঘদিন থেকে পরিত্যাক্ত অবস্থায় পড়ে ছিল। ব্যবসা-বানিজ্য করার উদ্দেশ্যে সেটি মেরামত করছি। আমি করো ঘর দখল করিনি।

এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোজাম্মেল হক কাজী জানান, এবিষয়ে কোন অভিযোগ পায়নি। কেউ অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন

আওয়ামী লীগ-কে ফেরাতে জামায়াতের দৌড়ঝাঁপ চলছে: রাশেদ খান

কুমিল্লায় একরাতে ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬২৪

নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যবিষয়ক ফ্যামিলি হেলথ ফোরাম

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় কারাম উৎসবে তুলে ধরা হলো কার্মা ও ধার্মা—দুই ভাইয়ের কাহিনি

বাবুগঞ্জ ডিগ্রী কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ