ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

মীরসরাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ


মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি photo মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৫-২০২১ দুপুর ৩:৩৮
চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের পশ্চিম ভগবতীপুর গ্রামে এক বাড়িওয়ালার ছেলের বিরুদ্ধে ভাড়াটিয়ার কিশোরী মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জোরারগঞ্জ থানায় রবিবার (২৩ মে) রাতে কিশোরীর পিতা বাদী হয়ে বাড়িওয়ালা জাফর সওদাগরের ছেলে নাজমুল হাসান আরেফিনকে (২৫) ‍আসামি করে ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৭)।
 
মামলার বাদী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জোরারগঞ্জের পশ্চিম ভগবতীপুর গ্রামের জাফর সওদাগরের টিনশেডের ঘরে ৯০০ টাকায় ভাড়া থাকেন বারইয়ারহাটের একটি হোটেলের কর্মচারী ছৈয়দুল হক। ঘটনার দিন (রবিবার) দুপুরে ছৈয়দুল হক তার কিশোরী মেয়ে ও বৃদ্ধা মাকে রেখে স্ত্রীকে নিয়ে বারইয়ারহাটে একটি এনজিও সংস্থা থেকে ঋণ নেয়ার জন্য যান। দুপুর আড়াইটার দিকে অভিযুক্ত নাজমুল হাসান আরেফিন কিশোরী মেয়েটিকে তার ঘরে কিছু কাজ করে দেয়ার জন্য ঘুম থেকে ডেকে নিয়ে যায়। কিশোরী মেয়েটি আরেফিনের বাড়িতে যাওয়ার প্রাক্কালে ছৈয়দুল হকের রান্নাঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ওই কিশোরীর পিতা-মাতা বাড়িতে এসে আরেফিনকে হাতেনাতে ধরে ফেলেন। পরবর্তীতে এলাকাবাসীর পরামর্শে জোরারগঞ্জ থানার শরণাপন্ন হন অসহায় পিতা-মাতা।
 
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা জোরারগঞ্জ থানার এসআই রতন কান্তি দে জানান, ধর্ষণের অভিযোগে কিশোরীর পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মেডিকেল রিপোর্টের জন্য ভিকটিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে আটকের চেষ্টা চলছে।

এমএসএম / জামান

লাকসামে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে বাঁশখালীতে ত্রাণ বিতরণ

বাগেরহাটে জালে আটকা পড়া বিশাল অজগর আটক, পরে সুন্দরবনে অবমুক্ত

লাকসামে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ পালিত

মান্দায় মহিলাদল নেত্রীর ক্ষমতায় কাটা হচ্ছে সরকারি রাস্তার দুই শতাধিক গাছ

খুলনায় ৬০৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য

আদমদীঘি মাধ্যমিক শিক্ষা অফিসের চোরাই মালামাল উদ্ধার, গ্রেপ্তার-২

কুড়িগ্রামে ৯০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

ঝিনাইদহে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতাকে ফাঁসানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পটুয়াখালীতে এক হাতে ছাতা, অন্য হাতে কলম, বৃষ্টির মধ্যেই পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা

বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালো ইউপিডিএফ গণতান্ত্রিক

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশার সিরাফ উদ্ধার

মাগুরা সদর হাসপাতালে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন, রোগী-স্বজনদের স্বস্তি

কুমিল্লায় জলাবদ্ধতার মধ্যেও থেমে নেই পরীক্ষা, নৌকায় চড়ে কেন্দ্রে শিক্ষার্থীরা