ফটিকছড়িতে কৃষকের ভাগ্য উন্নয়নে হরিণা খাল পুণঃ খনন কাজের উদ্বোধন
ফটিকছড়ি উপজেলার ভূজপুরে হরিণা খাল ৪ কি. মি পুনঃ খনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।১৮ মার্চ দুপুরে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ভূউপরিস্থ পানি ব্যবহারের মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্প, বিএডিসি চট্টগ্রাম এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিএডিসি চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও চকসেউপ্র এর প্রকল্প পরিচালক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি।
অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী, বিএডিসি চট্টগ্রামের, নির্বাহী প্রকৌশলী ফাতেমা আক্তার জেনী, ভূজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহজাহান চৌধুরী শিপন।
সরকারি প্রকৌশলী তমাল দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহনেওয়াজ, আওয়ামীলীগ নেতা গোলাফুর রহমান মেম্বার , ইউপি সদস্য লোকমান,আলহাজ্ব লোকমান হোসেন সওঃ,মনজুরুল ইসলাম বাপ্পা,মোঃ রাশেদ সহ আরো অনেকেই।জানা যায়, দীর্ঘদিন যাবত ফটিকছড়ির হরিণা খালটি প্রায় ভরাট হয়ে যাওয়ায় কৃষকদের সেচ ব্যবস্থা ব্যাহত হচ্ছে যার কারনে ফসল ফলাতে ব্যর্থ হচ্ছেন এ অঞ্চলের কৃষকরা। গত ৭ ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর কৃষক ও কৃষিতে উন্নয়নের লক্ষে কাজ করে যাচ্ছেন ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য মরহুম রফিকুল আনোয়ারের কন্যা খাদিজাতুল আনোয়ার সনি এমপি।তারই ধারাবাহিকতায় ফটিকছড়ি ভূজপুরে হরিণা খাল পুণঃ খনন কাজ শুভ উদ্বোধন করেন।
বক্তারা বলেন হরিণা খাল খনন প্রকল্প শেষ হলে খালের দু পাশের ভূজপুর ইউপির ৬ টি ওয়ার্ডের হাজার হাজার একর কৃষি জমি শুষ্ক মৌসুমে সেচের পানির আওতায় আসবে। বর্ষাকালে উক্ত ওয়ার্ড গুলোতে আর জলাবদ্ধতা থাকবেনা।
চট্টগ্রাম -২ আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, এমপি প্রকল্প পরিচালক মো: নুরুল ইসলামকে খাল খনন কার্যক্রমের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে ফটিকছড়ি উপজেলার কৃষি ও সেচ অবকাঠামো উন্নয়নে আরও পদক্ষেপ গ্রহণ করতে বিএডিসি কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। এই ৪ কিলোমিটার খাল খনন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৮ লক্ষ টাকা। হরিণা খাল পুণঃ খনন কাজ চালু হওয়ায় অত্র অঞ্চলের কৃষকরা সাংসদ সনির ভূয়াসী প্রশংসা করেন।
এমএসএম / এমএসএম
চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা
বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত
বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা
মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক
রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি
বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান
হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি
কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১
চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি
শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড