ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে মাদকসহ নারী ব্যবসায়ি গ্রেফতার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ১৯-৩-২০২৪ দুপুর ৪:৫৬

ঠাকুরগাঁওয়ে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোছা: দুলালী বেগম (২০) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। সোমবার সদর উপজেলার চিলারং নদীডাঙ্গী খদের পাড়ার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানার এসআই (নি:) মো: আব্দুস সোবহান বাদী হয়ে ২ জনকে আসামী  করে মামলা দায়ের করেন।

মামলার বিবরণে জানা যায় ওই দিন ঠাকুরগাঁও সদর থানা পুলিশের একটি টিম রোড বাজারে অবস্থানকালে গোপন সংবাদ পায় যে, সদর উপজেলার চিলারং নদীডাঙ্গী খদের পাড়া গ্রামের জনৈক মো: নুর আলম (২৮) এর বাড়িতে ইয়াবা বিক্রি হচ্ছে। পরক্ষনেই সদর থানার এসআই (নি:) মো: আব্দুস সোবহানের নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই গ্রামের নুর আলম ওরফে ছোট বাবু ওরফে বাচ্চা বাউয়ের স্ত্রী মোছা: দুলালী বেগমকে ৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। মামলায় দুলালী বেগমকে ১ ও তার স্বামীকে ২নং আসামী করা হয়। গতকাল মঙ্গলবার দুলালী বেগমকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।

এমএসএম / এমএসএম

চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার

সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল

গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ

আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার

মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত

মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা

গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত

নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা

কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা

যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন

নাগরপুরে কিশোর গ্যাং এর প্রধান অমিওসহ ৪ জন গ্রেপ্তার