নাঙ্গলকোটে ডাকাতিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিরব প্রশাসন
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউপির চিলপাড়া ও পুটিজলা এলাকায় ডাকাতিয়া নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বানিজ্যিক ভাবে বিক্রি করার জন্য রাতে ও দিনে বালু উত্তোলন করে আসছে স্থানীয় এক সাবেক ইউপি সদস্য আবুল কালাম ও ড্রেজার মেশিনের মালিক উপজেলার পেরিয়া ইউপির ইমরান হোসেন প্রকাশ ডালিম। ড্রেজার মালিক প্রশাসনকে বৃদ্ধাআঙ্গুল দেখিয়ে বালু উত্তোলন করে আসছে।
জানা যায়,দীর্ঘদিন ধরে ডাকাতিয়া নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছেন অবৈধ ব্যবসায়ীরা। অবৈধ বালু ব্যবসায়ীদের হাত থেকে নদীকে রক্ষা করতে পারছেনা উপজেলা প্রশাসন। প্রশাসনের অভিযানকেও পাত্তা দিচ্ছেনা বালু উত্তোলনকারিরা। কোন কোন স্থানে দিনের বেলায় বালু উত্তোলন বন্ধ করলেও রাতে এবং সরকারি বন্ধের দিনকে কাজে লাগায় অবৈধ বালু উত্তোলন করছে অসাধু ব্যবসায়ীরা।
এসব অবৈধভাবে বালু উত্তোলনকারিদের বিরুদ্ধে স্থানীয়রা প্রতিবাদ করতে সাহস পাচ্ছেনা। তারা জানান, রাস্ট্রীয় সম্পদ রক্ষার দায়িত্ব উপজেলা প্রশাসনের। উপজেলা প্রশাসন মাঝে মধ্যে রহস্যজনক ভূমিকায় থাকেন।
এ ব্যাপারে বালু উত্তোলনকারি সাবেক ইউপি সদস্য আবুল কামাল বলেন,সেচের পানির জন্য কিছু বালু তিনি উত্তোলন করতে চেয়েছিলেন নদী থেকে। বর্তমানে বালু উত্তোলন বন্ধ রয়েছে।
ড্রেজার মেশিনের মালিক ইমরান হোসেন প্রকাশ ডালিম, নদী থেকে বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করেন।
এ বিষয়ে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার মো: ইসমাঈল হোসেন বলেন, ডাকাতিয়া নদীতে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনকারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তাদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত