ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোট ট্রেন লাইনচ্যুত, তিনদিনে ৪ বগি উদ্ধার


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৯-৩-২০২৪ বিকাল ৫:১৪
কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত ৯টি বগির মধ্যে তিনদিনে চারটি বগি উদ্ধার করতে সক্ষম হয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। 
 
মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক সাইফুল ইসলাম বলেন, লাইনচ্যুত ৯টি বগির মধ্যে চারটি বগি উদ্ধার করা হয়েছে। বাকি পাঁচ বগি বুধবার রাতের মধ্যে উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। বুধবার রাতে বগি উদ্ধারের কাজ শেষ করতে পারলে বৃহস্পতিবার থেকে ক্ষতিগ্রস্ত রেলপথ মেরামতের কাজ করা হবে। 
 
উল্লেখ, রোববার (১৭ মার্চ) কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর রেল স্টেশনের ৩ কিলোমিটার দক্ষিণে তেজের বাজার সংলগ্ন চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় প্রায় ১৫জন আহত হয়েছে। দূর্ঘটনার রায় ছয় ঘন্টা পর বগি উদ্ধার কাজ শুরু করা হয়। ১৫ ঘন্টা পর ডাউন লাইন দিয়ে রেল চলাচল স্বাভাবিক করা হয়েছে। এই ঘটনায় চার সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত