লাকসামে ধর্মরক্ষিত মহাথোরো’র ২য় অন্তোষ্টিক্রিয়া বার্ষিকী উদ্যাপন
‘‘জগতের সকল সংস্কার অনিত্য’’ এ প্রতিপাদ্য সামনে রেখে কুমিল্লার লাকসাম উপজেলার কোঁয়ার ইন্দ্রধাম বৌদ্ধ বিহারে মঙ্গলবার (১৯ মার্চ) সকালে ভারত-বাংলা উপমহাদেশের প্রখ্যাত সংঘ মনীষী, কুমিল্লা কনকস্তুপ বৌদ্ধ বিহারের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, বহু গ্রন্থের প্রণেতা উপ-সংঘরাজ দর্শন বারিধি অধ্যাপক ধর্মরক্ষিত মহাথেরো’র ২য় অন্তোষ্টিক্রিয়া বাষির্কী অনুষ্ঠিত হয়েছে।
সংঘরাজ ভিক্ষু মহামন্ডল চট্টগ্রাম জিনলংকার মহাথের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিনয় পাল মহাথের। প্রধান আলোচক জিনানন্দ মহাথের, প্রধান জ্ঞাতি কর্মবীর দেবমিত্র মহাথের, বিশেষ অতিথি সাধন প্রিয় মহাথের, প্রজ্ঞাবংশ থের, উত্তমানন্দ থের, ধর্মালোচক বৃন্দ ধর্মানন্দ থের, বিশুদ্ধানন্দ ভিক্ষু, উদ্বোধক ধর্মপাল মহাথের, স্বাগত ভাষন বিহার অধ্যক্ষ রতন জ্যোতি ভিক্ষু প্রমুখ।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিজয় সিংহ সর্দার, বিজয় সিংহ, সুশেন সিংহ, শাক্যমিত্র সিংহ, মিন্টু সিংহ সহ কোঁয়ার ইন্দ্রধাম বৌদ্ধ বিহারের সকল দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকা বৃন্দ। উল্লেখ্য অনুষ্ঠানে নতুন বিহারের উন্নয়ন মূলক কাজের জন্য বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন অর্থ ও অনুদান দিয়ে সহযোগিতা করেছেন। সম্মানিত অতিথিগণ বক্তব্যে বলেছেন দৃষ্টিনন্দন এই মন্দিরের জন্য উপজেলা প্রশাসন ও এলাকার সকলের সহযোগিতা কামনা করেছেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ