ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ভিটেমাটি সংক্রান্ত বিরোধের জেরে হাকিমপুরের ঘাসুড়িয়ায় ইসমাইল হোসেনও তার স্ত্রীর উপর বিবাদীপক্ষের হামলা


ইয়াসির আরাফাত, হাকিমপুর photo ইয়াসির আরাফাত, হাকিমপুর
প্রকাশিত: ২০-৩-২০২৪ দুপুর ৩:৪
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১ নং খট্টা মাধবপাড়া ইউনিয়নের ঘাসুড়িয়া গ্রাম নিবাসী মোঃ কোবাদ মন্ডলের ছেলে মোঃ ইসমাইল হোসেন তিলা ও তার স্ত্রী রুপালী বেগমের উপর ভিটেমাটি সংক্রান্ত বিরোধের জেরে বিবাদীপক্ষের হামলার অভিযোগ উঠেছে। 
ভুক্তভোগী ইসমাইল হোসেন তিলা ও  তার ছেলে  রাসেল হোসেন অভিযোগ করেন ১৯ মার্চ মঙ্গলবার ইসমাইল হোসেন তার স্ত্রী রুপালী বেগম সহ ঘাসুড়িয়া গ্রামে নিজ বসতবাড়িতে অবস্থান করছিলেন। এরপর দুপুর আনুমানিক দেড়টার সময় একই গ্রামের  মনসুর সরকার (পিতা-মফিজ সরকার ওরফে বাবু),শরফত(পিতা-সাহেব আলী),ইসিম(পিতা-সাহারউদ্দিন সরকার), রহিম(পিতা-কলিমউদ্দিন ওরফে বাটু সরকার), মাবুদ সরকার(পিতা- মফিজ সরকার ওরফে বাবু),হাসান সরকার(পিতা-নজেম সরকার) ও ইন্ধনদাতা সাজ্জাদ হোসেন (পিতা-রহিম) দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ইসমাইল হোসেনের  উপর  তার বসতভিটায় অতর্কিত হামলা চালায় ও মারপিট করে।ইসমাইল হোসেনের স্ত্রী রুপালী বেগম স্বামীকে রক্ষায় এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তাকেও আঘাত করে ও পরনের জামাকাপড়  টানাহেঁচড়া করে ছিঁড়ে ফেলে। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসীর সহায়তায় তারা রক্ষা পান। ইসমাইল হোসেনের পুত্র রাসেল হোসেন এসময় বাড়িতে ছিলেননা। তিনি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে তার পিতামাতাকে নিয়ে স্ত্রী সহ  হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে পিতামাতার  প্রাথমিক চিকিৎসা গ্রহন করেন। অতঃপর তার পিতা ইসমাইল হোসেন তিলা অস্বস্তি অনুভব করলে তাকে হাসপাতালের বেডে ভর্তি করান। এই ঘটনায় হামলার শিকার ইসমাইল হোসেন ও তার ছেলে রাসেল বলেন, চিকিৎসা গ্রহন শেষে তারা হাকিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন।
ভুক্তভোগীগণ আরও জানান প্রায় ২৫ বছর পূর্বে বিবাদীগণের পিতা তাদের ফুফুকে ভিটেমাটির কিছু অংশ ওয়ারিশ সূত্রে  বন্টন করেন। এরপর ইসমাইল হোসেন তিলা  বিবাদীগণের ফুফু আকিমন বিবির নিকট হতে ঐ ভিটেমাটির ২৭ শতাংশ ক্রয় করে ২৫ বছর যাবৎ ভোগদখল করে আসছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বিবাদীগণ উক্ত জায়গায় নিজেদের অধিকার দাবি করে দখলের চেষ্টা করে আসছিলেন। এই ঘটনায় ১ নং খট্টা মাধবপাড়া ইউনিয়নে বিচার দিলে গ্রামআদালতের মাধ্যমে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান কাওছার রহমান বিষয়টি নিয়ে বিবাদী পক্ষকে তাদের বন্টন ও ভাগ বাটোয়ারার দলিল পত্রাদির বিষয়ে  দেওয়ানী আদালত থেকে রায় নিয়ে দেখাতে বলেন। এবং বাদী পক্ষকে ধৈর্য্য ধারণের পরামর্শ দেন।
এর কিছুদিন না যেতেই বিবাদীপক্ষ বাদী ইসমাইল হোসেন তিলা ও তার স্ত্রীর উপর এমন অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেন বাদীপক্ষ। হামলার শিকার ইসমাইল হোসেন তিলা ও তার ছেলে রাসেল হোসেন এমন অতর্কিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, এবং এলাকার জনপ্রতিনিধিগণ ও প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠু ও ন্যায়বিচার দাবী করেন। বাদীপক্ষ জানান, এই ঘটনায় হাকিমপুর থানায় লিখিত অভিযোগ ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এমএসএম / এমএসএম

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট