কাপ্তাইয়ে কৃষক-কৃষাণীদের উঠান বৈঠক অনুষ্ঠিত
কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের রেশমবাগান কৃষি ব্লকের মিতিঙ্গাছড়ি গ্রামে সফল সবজি বাগানী কৃষক আব্দুল মালেকের সবজি বাগান প্রাঙ্গনে কৃষি মন্ত্রণালয়ের "অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্প" এর আওতায় বসতবাড়িতে নিরাপদ সবজি উৎপাদন সম্পর্কিত কৃষক-কৃষাণীদের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মার্চ) উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ।
তিনি বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা অর্জন এবং মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন "এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে" বাস্তবায়নের লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যাপক কর্মযজ্ঞের একটি অংশ এই উঠান বৈঠক। তিনি আরো বলেন, "বৈজ্ঞানিক কালিকাপুর মডেল অনুসরণ করে বসতবাড়ির আঙ্গিনায় মাত্র দেড়-দুই শতক জমিতে সারাবছর শাক-সবজি চাষ করে একটি পরিবারের পুষ্টি চাহিদার বিরাট অংশ নিশ্চিত করা যায়।" এ সময় উপস্থিত কৃষক-কৃষাণীদের মাঝে পুষ্টি প্লেট, পুষ্টি কার্ড, লিফলেট, ফলের চারা ও সবজি বীজ বিতরণ করা হয়।
উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা থোয়াইনুচিং মারমা, উপসহকারী কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিক এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামে সারের কৃত্রিম সংকট নিয়ে বিক্ষুব্ধ কৃষকঃ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক
সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত
মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা
ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী
দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা
খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা
জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর
নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ
ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু
Link Copied