ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

তাড়াশে এনজিও সমন্বয় মিটিং ডেকে কর্মকর্তাদের অপমান করে রুম থেকে বের করে দিলেন ইউএনও


মহসীন আলী, তাড়াশ photo মহসীন আলী, তাড়াশ
প্রকাশিত: ২০-৩-২০২৪ বিকাল ৬:৯

সিরাজগঞ্জের তাড়াশে এনজিও সমন্বয়  মিটিং ডেকে কর্মকর্তাদের অপমান করে রুম থেকে বের করে দিলেন ইউএনও সুইচিং মং মারমা। ঘটনাটি ঘটেছে ২০ মার্চ  বুধবার সকালে উপজেলা পরিষদের হলরুমে। জানা যায়  উপজেলা  নির্বাহী অফিসারের স্বাক্ষরিত চিঠিতে ওই দিন সকাল ১০টায়  এনজিও সমন্বয় মিটিং ডাকে। ৩১ টি এনজিওকে চিঠি দিয়ে ডাকলে প্রচুর বৃষ্টি থাকার সকাল ৯ টার মধ্যে  ৫টি ও সকাল  ১০টার মধ্যে  আরও  ৫টি এনজিওর  কর্মকর্তা  উপস্থিত হন। সারে ১০টায় ইউএনও  হলরুমে  প্রবেশ করে উগ্র মেজাজ দেখিয়ে এনজিও  কর্মকর্তাদের বলেন, আমি যেমন তেমন ইউএনও  না। আপনারা কোন এনজিও আমার কাছে কোন সহযোগিতা পাবেন না। কোন বিষয়ে প্রত্যয়ণ ও পাবেন না। উপস্থিত  এনজিও কর্মকর্তাগন কোন কথার সুযোগ না পেয়ে  তার কার্যালয়ের রুমে  গেলে তিনি তাদেরকে ভাষা  খারাপ করে রুম থেকে বের করে দেয়।

এ ব্যাপারে  পরিবর্তন এনজিওর পরিচালক  আব্দুর রাজ্জাক রাজু  বলেন, আমাদের সাথে ইউএনও যে আচরণ করেছেন  তা সভ্য সমাজের  জন্য কাম্য নয়। 

নারী ও শিশু  কল্যাণ ফাউন্ডেশনের প্রতিনিধি লুৎফা  খাতুন বলেন,আমরা যারা উপস্থিত ছিলাম তাদের সাথে এ ধরনের আচরণ করায়  আমরা মর্মাহত। যারা মিটিং এ আসেন নাই তারাই মানষিক চাপ থেকে বিরত আছেন।

এনডিপির ব্যবস্থাপক মাহফুজ হোসেন বলেন, আমরা মানষিক চাপে আছি। যারা মিটিং এ আসেন নাই তাদের সাথে এ রকম আচরণ করলে মেনে নিতাম। কিন্তু আমরা গিয়ে ই ভুল করছি। 

এ ব্যাপারে এনজিও প্রতিনিধিগন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনির কাছে গিয়ে  বললে তিনি শান্তনা  দিয়ে  বিষয়টি দেখবেন বলে জানিয়েছেন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা  বলেন, তারা দেরী করে আসার জন্য  মিটিং  করি নাই। তাদের  শিক্ষা  হোক।

এমএসএম / এমএসএম

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ