ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

তামিমদের ফাজলামিতে বিরক্ত দেশের ক্রিকেট ভক্তরা


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২১-৩-২০২৪ দুপুর ১:৪৭

 তামিম- মিরাজদের ফাজলামিতে বিরক্ত দেশের কোটি কোটি ক্রিকেট ভক্তরা। মুশফিকের উপর নাখোশ তামিম, মিরাজের সঙ্গে সে বিষয়ে ফোনালাপ ছড়িয়ে পড়ে সর্বত্র। অনেকে শুরুতেই বুঝতে পেরেছিলেন এটি সাজানো নাটক। অনেকেই আবার সন্দেহ করেছিলেন তামিম-মুশফিকের সম্পর্ক নিয়ে। এদের ফোনালাপ নাটকে বিরক্ত বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও,তিনি এসব বিষয় দেখছেন বলে জানিয়েছেন। 

সেই সকল রহস্য গতকাল সন্ধ্যা সাতটায় লাইভে এসে উন্মোচন করে দিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ,  মাহমুদউল্লাহ রিয়াদও সাথে ছিলেন নগদের প্রধান নির্বাহী মিশুক। মুশফিকের সঙ্গে তামিমের আপাত দ্বন্দ্বের সেই ভাইরাল ফোনালাপ আসলেই একটি মোবাইল ফোন ভিত্তিক ডিজিটাল আর্থিক সেবা প্রতিষ্ঠানের বিজ্ঞাপনেরই অংশ। 

একটি বেসরকারি টিভি চ্যানেলকে ব্যবহার করে একটি ষড়যন্ত্রমূলক থিম সৃষ্টি করা হয়েছিল। ভিডিওতে দাবি করা হয়েছিল তামিম ও মিরাজের একটি ফোনালাপ ফাঁস হয়েছে এবং সেটা তারা হাতে পেয়েছে। সে ভিডিওতে আবার সাকিবের সঙ্গে তামিমের দ্বন্দ্বটাও তুলে আনা হয়েছিল। ফোনালাপে তামিমকে ফরচুন বরিশাল-সতীর্থ মিরাজের সঙ্গে কথা বলতে দেখা গেছে। সর্বশেষ বিপিএলে তাঁদের সঙ্গে থাকা মুশফিকের ওপর ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে তামিমকে। 

ব্যাপারটা বিপিএল সংক্রান্ত এমনটা এক ধারণা দেওয়ার চেষ্টা করতে কথা দিয়েও তাঁদের ছেড়ে নতুন এক দল গড়ছেন কেন মুশফিক, এবং জাতীয় দলের বর্তমান ক্রিকেটার মিরাজকে ব্যবহার করে বিতর্কিত কিছু মন্তব্য করেছেন তামিম। এর মধ্যে ‘জাতীয় দলে নেই বলে অন্যদের ভাব বেড়ে গেছে’, ‘অধিনায়ক থাকলে এসব করতে পারতি না।

সারাদিন ধরে চলা আলোচনার পর সন্ধ্যা সাতটায় তামিমরা সবাই লাইভে এসে এ নিয়ে কথা বলেছেন। এমন একটি বিতর্কিত পোস্ট দিয়ে যে সমর্থকের তোপের মুখে পড়েছেন, তা নিজেই স্বীকার করেছেন তামিম। 

এমএসএম / এমএসএম

রোনালদোকে শাস্তি দিলো পর্তুগাল

একযুগ পর প্রথম অস্ট্রেলিয়ান হিসেবে যে কীর্তি গড়লেন রেনশ

২০৩৪ সাল পর্যন্ত চেলসির সঙ্গে চুক্তির কারণ বললেন পালমার

৫ বলের ব্যবধানে ২ উইকেট তুলে এগিয়ে গেল বাংলাদেশ

পালমারের সঙ্গে নতুন চুক্তি করল চেলসি

চোটে পড়া খেলোয়াড়কে নিয়ে ভালো খবর দিলো অস্ট্রেলিয়া

এক থেকে ছয় মাস নিষিদ্ধ হচ্ছেন রোনালদো, চূড়ান্ত ঘোষণার অপেক্ষা!

রাস্তায় লোকজন আর আগের মতো আমাকে চিনতে পারে না: হালান্ড

সাড়ে তিনশ’র আগেই অলআউট বাংলাদেশ

বিশ্বকাপে সর্বোচ্চ বিদ্বেষের শিকার আর্জেন্টিনা, তালিকায় স্পেন-ব্রাজিলও

চোটে পড়ে ভারত সিরিজ শেষ কিউই পেসার উইল ও’রোর্কের

শিরোপা জয়ের তিন দিনের মাথায় সাংহাইয়ে বিদায়

বোলারদের বেধড়ক পিটুনি খাওয়ার ম্যাচে যত রেকর্ড