ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গায় সাংবাদিককে দুই দফা কোপাল ছাত্রলীগ নেতা : ‍আটক ১


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৭-৮-২০২১ দুপুর ১১:০

তুচ্ছ ঘটনা কেন্দ্র করে চুয়াডাঙ্গায় সাংবাদিক সোহেল রানা ডালিমকে উপর্যুপরি ক্ষুরের আঘাতে রক্তাক্ত জখম করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এরপর ওই সাংবাদিককে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে চিকিৎসারত অবস্থায় দ্বিতীয় দফায় সেখানে গিয়ে ফের এলোপাতাড়ি কোপায় হামলাকারীরা। সোমবার (১৬ আগস্ট) রাতে প্রথমে শহরের ইমার্জেন্সি রোডে ও দ্বিতীয় দফায় সদর হাসপাতালের জরুরি বিভাগে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক রাজু আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত সাংবাদিক সোহেল রানা ডালিম ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার নিজস্ব প্রতিবেদক। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবিপাড়ার আবদুল করিমের ছেলে। তার শরীরে দুই শতাধিক সেলাই দেয়া হয়েছে।

অভিযোগ থেকে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে পত্রিকা অফিসের উদ্দেশে মোটরসাইকেলে রওনা দেন সোহেল রানা ডালিম। তিনি শহরের ইমার্জেন্সি রোডস্থ আবদুল্লাহ সিটি কমপ্লেক্সের সামনে পৌঁছলে তার মোটরসাইকেলের সঙ্গে আরেকটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। ওই মোটরসাইকেলে ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক রাজু আহমেদ ও তার দুই কর্মী। তর্ক-বিতর্কের একপর্যায়ে সাংবাদিক ডালিমকে ক্ষুর দিয়ে উপর্যুপরি আঘাতে রক্তাক্ত জখম করা হয়।

ডালিমকে রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছিল। এ সময় দ্বিতীয় দফায় আবার বর্বরোচিত হামলা চালানো হয় সাংবাদিক ডালিমের ওপর। এ সময় আবারো ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় তাকে। হাসপাতালের জরুরি বিভাগের ডা. শাকিল আর সালান বলেন, সাংবাদিক ডালিমের পিঠ, হাত, পেট ও বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো ছুরি জাতীয় কোনো অস্ত্রের আঘাতে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। সব আঘাতকেই মেডিকেলের ভাষায় সিভিআর ইনজুরি বলে। তার শরীরে দুই শতাধিক সেলাই দেয়া হয়েছে। তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে অবজারভেশনে রাখা হয়েছে। অবস্থার অবনতি হলে যে কোনো সময় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।

এ ঘটনায় রাতেই জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক অভিযুক্ত রাজু আহমেদকে পুলিশ গ্রেপ্তার করেছে। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহাঙ্গীর আলম জানান, এ ঘটনার পরপরই এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজু আহমেদ নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

জামান / জামান

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের

ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের