উলিপুরে ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
কুড়িগ্রামের উলিপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী ২য় বর্ষ (বিএ ও বিএসএস) ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ডিগ্রী পর্যায়ে ফরম পূরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি সর্বোচ্চ দুই হাজার টাকা। সেখানে শিক্ষার্থী প্রতি ৫ হাজার ৭৫০ টাকা করে আদায় করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার পাঁচপীর ডিগ্রী কলেজে। জানা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী ২য় বর্ষ (বিএ ও বিএসএস) পরীক্ষার ফরম ফিলাপের কার্যক্রম ২২ ফেব্রুয়ারি শুরু যা শিক্ষার্থী কর্তৃক বৃহস্পতিবার (২১ মার্চ) এর মধ্যে নিশ্চিত করতে হবে। ডিগ্রী পর্যায়ে ফরম পূরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি সর্বোচ্চ দুই হাজার টাকা। এদিকে কুড়িগ্রামের উলিপুরে পাাঁচপীর ডিগ্রী কলেজে ফরম পূরণ করতে আসা পরীক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন অজুহাত দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায় করে নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ। পাাঁচপীর ডিগ্রী কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, কোন শিক্ষার্থী কত টাকা দিয়ে ফরম পূরন করবে তা কলেজের নোটিশ বোর্ডে নাম ও রেজিষ্ট্রেশন নাম্বারসহ টাঙ্গিয়ে দেয়া হয়েছে। সেই অনুযায়ী সবার কাছে ৫শ থেকে ৭শ ৫০ টাকা করে আদায় করা হচ্ছে। যেহেতু আমাদের পরীক্ষা দিতেই হবে তাই বাধ্য হয়ে এতো দ্বিগুন টাকা দিয়ে ফরমপূরন করতে হচ্ছে। অনেক শিক্ষার্থী শিক্ষকদের কিছু টাকা কম নেয়ার জন্য অনুরোধ করেছে কিন্তু শিক্ষকরা কোন কথাই শোনেনি। অথচ অন্যান্য কলেজের শিক্ষার্থীরা অনেক কম টাকা দিয়েই ফরম পূরন করেছে। ফরম পূরনে এতো দ্বিগুন পরিমান টাকা আদায় করা উচিত হয়নি। তবে এ বিষয়ে পাঁচপীর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজয় কুমার সরকার কোনো মন্তব্য করতে রাজি হননি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহতাব হোসেন বলেন, এমন তথ্য আমার জানা নেই। তবে কোনোভাবেই অতিরিক্ত ফি আদায় করা যাবে না। সংশ্লিষ্টদের সাথে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রহমান বলেন, এরকম কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি