ইবিথানায় ব্যাংক অফিসারের পুরুষাঙ্গ কর্তন মামলায় স্ত্রীর ৯ বছরের জেল
কুষ্টিয়া জেলার ইবিথানাধীন হরিনারায়ণপুর বাজারে অবস্থিত সোনালী ব্যাংক অফিসারের পুরুষাঙ্গ কর্তন মামলায় স্ত্রী খালেদা পারভিন (৩৫) কে ৯ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সে সঙ্গে পৃথক দুটি ধারায় ৫ বছর ও ৪ বছর এবং ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও একবছরের কারাদন্ডের আদেশ দেন। গতকাল১৯ মার্চ(সোমবার) বেলা ৩ টায় কুষ্টিয়া চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক কেরামত আলী এই রায় ঘোষনা করেন। রায় ঘোষনা সময় মামলার একমাত্র আসামী খালেদা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। কুষ্টিয়া জজ আদালতের পিপি এ্যাডঃ অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেন। তার সহযোগি হিসাবে উক্ত মামলায় কাজ করেন এ্যাড. নিজাম উদ্দিন।সাজাপ্রাপ্ত খালেদা পারভিন যশোর জেলা কতোয়ালী মডেল থানার চুরামনকাঠি এলাকার হাফিজ উল্লার মেয়ে এবং সোনালী ব্যাংক কুষ্টিয়ার সদর উপজেলার হরিনারায়ন পুর শাখার কর্মকর্তা আরিফুল হকের স্ত্রী। মামলার এজাহার এবং আদালত সুত্রে জানাযায়, স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহের জের ধরে ২০২২ সালের ৮ অক্টোবর সন্ধ্যায় কুষ্টিয়ার চৌড়হাস আদর্শপাড়ার বাসায় স্বামী আরিফুলকে খাবারের সাথে ঘুমের ঔষুধ মিশিয়ে খাওয়ায়ে দিয়ে ঘুম পাড়িয়ে তার হাত পা বেধে ধারালো অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দ্বীখন্ডিত করে সেটি নিয়ে পালিয়ে যায়। পরে আরিফুলের চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তী করে। এই ঘটনায় ভুক্তভুগী ব্যাংক কর্মকর্তার বড় ভাবী বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন।তদন্তকারী কর্মকর্তা এস আই জহুরুল ইসলাম তদন্ত শেষে আদালতে ২০২২ সালের ১২ নভেম্বর অভিযুক্ত ঐ নারীর বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই রায় ঘোষনা করেন।প্রসঙ্গতঃ ঘটনাকালীন সময়ে 'ইবিথানায় সোনালী ব্যাংক অফিসারের লিঙ্গ কর্তন' শিরোনামে দৈনিক সকালের সময়ে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়।
এমএসএম / এমএসএম
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের