ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি-বিএসএফ পর্যায়ে বৈঠক


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৩-৩-২০২৪ দুপুর ৪:২৯

নওগাঁর পত্নীতলার ১৪ বিজিবি কর্তৃক বিএসএফ এর সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিরাপদ সীমান্ত, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত আইন লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধসহ বিজিবি-বিএসএফ বাহিনীর মধ্যে সুসমন্বয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অঙ্গীকারে ১৬৪ শীতল মাঠ ক্যাম্প এলাকায় ব্যাটালিয়নঅধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১৪ বিজিবি সূত্র জানায়, ২৩ মার্চ সকাল সাড়ে ১০ টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪বিজিবি) এবং প্রতিপক্ষ ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ, আরাদপুর এর মধ্যে সীমান্ত পিলার ২৫৪ এমপি হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘুরকী নামক স্থানে বিজিবি’র আহবানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বর্ডারগার্ড বাংলাদেশের পক্ষে ৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ১৪ বিজিরি অধিনায়ক লে. কর্নেল মোঃ হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি।
অপরদিকে ৫ সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের আরাদপুর ১৬৪ ব্যাটানিয়নের কমান্ড্যাট শ্রী সঞ্জয় কুমার মিশ্রা।  বর্ণিত সৌজন্য সাক্ষাৎ এ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ-সীমান্ত লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধ, সীমান্তবর্তী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪বিজিবি) এবং প্রতিপক্ষ ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ এর মধ্যে সু-সমন্বয় ও দ্বি প্রাক্ষিক সম্পর্ক উন্নয়নের ফলে বিগত ২বছরে সীমান্তে কোন ধরনের অনাকাংক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং উভয় দেশের অধিনায়ক এ ধারা অব্যাহত রাখার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন। পরিশেষে, সভায় সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উভয় অধিনায়ক একসাথে কাজ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সৌহার্দ্য পূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ শেষ হয়। 
উল্লেখ্য ১৪ বিজিবির বর্তমান অধিনায়ক অধিনায়ক লে. কর্নেল মোঃ হামিদ উদ্দিন, বিজিবিএমএস, পিএসসি এই ব্যটালিয়নে যোগদানের পর থেকে সীমান্ত অপরাধ দমনে জোরালো ভূমিকা রাখায় বর্তমানে সীমান্ত এলাকা অনেকটা শান্ত পরিবেশ বিরাজ করছে বলে সীমান্তে বসবাস কারীরা জানান এবং বিজির উল্লেখযোগ্য অভিযানের কারণে সীমান্তে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ব অনেকটাই কমে যাওয়ায় উপজেলা আইন শৃঙ্খলা মিটিংয়ে বিজিবির ভূয়সী প্রশংসা করেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদসহ সুধীমহল।

এমএসএম / এমএসএম

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮

সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ

সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব

আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ

ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু

বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি

মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক

৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ

হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান

ধামইরহাটে সর্বদলীয় নেতাকর্মীদের শ্রদ্ধায় উপজেলা বিএনপির সভাপতি এম এ ওয়াদুদের দাফন সম্পন্ন