সাংবাদিকের উপর ছাত্রলীগের হামলা:১৪ জনের বিরুদ্ধে মামলা
দৈনিক সময়ের আলোর নিজস্ব প্রতিবেদক ও সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সাবেক সভাপতি সাব্বির আহমেদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনায় মামলা হয়েছে। শনিবার এই ঘটনায় সাংবাদিক সাব্বির আহমেদের স্ত্রী তাহিনা রাদিয়া সুলতানা বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৩-১৪ জনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন। মামলায় ১ নাম্বার আসামি এসএম ইমরুল রুদ্র (২২) তিতুমীর কলেজের আক্কাছুর রহমান আখি ছাত্রাবাসে থাকেন। হামলার ঘটনায় তাকে কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। অন্য দু'জন আসামি সাইফুল নিজাম কায়সার (২৩) ও রাহুল (২২)। তারাও একই ছাত্রাবাসে থাকেন।
এদিকে সাংবাদিক সাব্বির আহমেদের ওপর হামলার ঘটনায় শনিবার দুপুরে তিতুমীর কলেজের মূল ফটকে মানববন্ধনের আয়োজন করে সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস)। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক নেতারা। এ সময় তারা এই হামলার ঘটনায় জড়িতের ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।
মামলার এজহারে উল্লেখ করা হয়, সাব্বির আহমেদ সরকারী তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির প্রাক্তন সভাপতি ও বর্তমানে দৈনিক সময়ের আলো পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। তিতুমীর কলেজের বিভিন্ন অনিয়ম, দূর্নীতির সঙ্গে ছাত্রলীগের সম্পৃক্ততা নিয়ে প্রতিবেদন প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা তুলে ধরায় আসামিরা সাংবাদিক সাব্বিরের ওপর ক্ষিপ্ত ছিল।
এজহারে আরও বলা হয়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে তিতুমীর কলেজে ইফতার শেষে বের হয়ে আসার সময় আক্কাছুর রহমান আঁখি ছাত্রাবাসের মূলফটকের সামনে বটতলায় পৌঁছা মাত্রই আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড, হকিস্টিক ও লাঠিসোটাসহ সাংবাদিককে পথরোধ করে অতর্কিতভাবে আক্রমণ করে। তখন আসামি রুদ্র তার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে সাব্বির আহমেদের মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে।
এদিকে সাংবাদিক সাব্বির আহমদের ওপর নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম (ইউডিজেএফবি)। এছাড়াও রোববার দুপুরে রাজধানীর সেগুনবাগিচার ডিআরইউ প্রাঙ্গনে হামলার ঘটনায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক সমিতি মানববন্ধনের আয়োজন করেছে
Sunny / Sunny
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা