লালমনিরহাটে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক মেগা ক্যাম্প অনুষ্ঠিত
লালমনিরহাটের আদিতমারীতে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন বিষয়ক মেগা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৪ মার্চ) সকাল ১১টায় উপজেলার ভেলাবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত এই মেগা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
সার্বজনীন পেনশন স্কিম ক্যাম্পের প্রধান অতিথি
জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, সার্বজনীন পেনশন স্কিমে ১৮ থেকে ৫০ বর বয়সী সকল নাগরিকের অংশ নেয়ার সুযোগ রয়েছে। তবে বিশেষ বিবেচনায় পঞ্চাশোধোর্ধ ব্যক্তিগণও অংশ নিতে পারবেন। প্রত্যয় স্কিমে অংশ গ্রহনের মাধ্যমে অবসর জীবনে মাসিক পেনশন প্রাপ্য হবেন। এ কারনে পেনশন স্কিম গ্রহণ করে নিজেকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে হবে।
ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সভাপতিত্বে সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার নুর-ই-আলম সিদ্দিকী। এসময় আরো বক্তব্য রাখেন সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সোহরাব, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু, পলাশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমীসহ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সকল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদ সচিব, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত