বিলাইছড়ি ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের ধর্মীয়গুরু পঞ্চনন্দ থেরো এর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান
হাজারো ভক্তের বৌদ্ধ ধর্মের প্রাণের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার গোয়াইনছড়ি ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধবিহারের উপধ্যক্ষ প্রয়াত ভদন্ত পঞ্চনন্দ থোরো এর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে । এ উপলক্ষে নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (২৩ মার্চ) সকালে খাওয়া দাওয়া শেষে দুপুরে প্রার্থনা মাধ্যমে সইং নৃত্যের (শবদাহ নৃত্য) মধ্য দিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু হয়। পরে মহাসঙ্ঘদান, পিণ্ডদান, পঞ্চশীল প্রার্থনা আলোচনা সভা ও শেষে ডুমাবাজির মধ্য দিয়ে প্রয়াত থেরোর দেহ সৎকার করা হয়।
পুরো অনুষ্ঠানে বিভিন্ন জায়গা থেকে শত শত ধর্মপ্রাণ নরনারী অংশ নেন। এ ছাড়া রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান এলাকার বিভিন্ন বৌদ্ধ মন্দিরের বৌদ্ধ ভিক্ষুরা এতে অংশ নেন।ব্যাপক প্রস্তুতি নিয়ে বিহার প্রাঙ্গণে ধর্মীয় নানা আনুষ্ঠানিকতায় বারুদগোলা ডুংসিং প্রক্ষেপণের মাধ্যমে মরদেহ দাহ করেন শত শত ভক্ত ও দায়ক-দায়িকারা।
প্রায়ত পঞ্চানন্দথের দেহ শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শবদাহ অনুষ্ঠানস্থলে সইং নৃত্যের মাধ্যমে নিয়ে আসা হয়। নানা অনুষ্ঠান শেষে বিকেলে ডুমাবাজির মাধ্যমে (স্থানীয়ভাবে বাঁশ দিয়ে তৈরি এক প্রকার বারুদ ভর্তি গোলা) প্রয়াত বৌদ্ধ ভিক্ষুর দেহ সৎকার করা হয়।
ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধবিহারের অধ্যক্ষ বলেন, যারা বৌদ্ধ ধর্মীয় দিক্ষায় পুজনীয় সে সকল ভান্তে তাদেরকে আমরা দাহ করি, যে টাকে অন্তুস্টিক্রিয়া বলা হয়। আমরা এই অনুস্ঠানটা অনেক বড় করে করি। তবে এ বছর পরিবেশ পরিস্থিতি ভালো না হওয়া অল্প পরিসরে উদযাপন করতেছি। অনুষ্টানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, তিন পার্বত্য জেলার সংসদীয় আসনের মহিলা এমপি জ্বরতি তনচংগ্যা, রাঙ্গামাটি জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়া, বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান বীরোত্তম তনচংগ্যা, ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তনচংগ্যা সহ আরো অনেকে।
রাজস্থলী উপজেলার রাজস্থলী মৈত্রী বিহার অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাথেরো বলেন, আমরা এই অনুষ্ঠানটি অনেক বড় করে করি তাই বেশি সময় লাগে। এই অনুষ্ঠানের কোনো সময় বেধে দেওয়া থাকে না। এইখানে ৬ মাস পরে ওনার অন্তুস্টিক্রিয়া সম্পন্ন হচ্ছে। অনেক সময় ৮ মাস পরেও আমার অন্তুস্টিক্রিয়া সম্পন্ন করি।
প্রসঙ্গত, গতবছর (২৪/৭/ ২৩)বিলাইছড়ি উপজেলার ফারুয়া কেন্দ্রীয় বৌদ্ধবিহারাধ্যক্ষ প্রয়াত ভদন্ত পঞ্চানন্দথোরো ৮৫বছর বয়সে পরলোক গমন করেন। সনাতনী প্রক্রিয়ায় এতদিন বৌদ্ধ ভিক্ষুর দেহ বৌদ্ধ মন্দিরে কাচের ভেতর কফিনে দেহটি সংরক্ষণ করে রাখা হয়েছে।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’