ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

উলিপুরে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের প্রধানমন্ত্রীর উপহারের চেক বিতরণ


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২৪-৩-২০২৪ বিকাল ৬:১

"শেখ হাসিনার দিন বদলে, সমাজসেবা এগিয়ে চলো" এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন রোগে আক্রান্ত রুগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের চেক বিতরণ করা হয়েছে।
রোববার (২৪ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অডিটরিয়াম হলরুমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ধীন সমাজসেবা অধিদপ্তরের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হ্নদরোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত অসুস্থ্য রোগীকে আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ১৮ জন আক্রান্ত রুগীদের  প্রতিজনকে ৫০ হাজার টাকার এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়।

উক্ত চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা। 
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা সমাজসেবা অফিসার লুৎফর রহমান, সহকারী সমাজসেবা কর্মকর্তা এ,এইচ,এম এনামুল হক সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইদুল হক বাচ্চু ও আওয়ামীলীগ নেতা পার্থ সারথী সরকার প্রমুখ।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে

টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ

কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি

চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা

মান্দায় জাতীয় সমবায় দিবস পালন

কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী

উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা

গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জয়পুরহাটে বিএনপির জনস্রোত, বিশাল র‍্যালি ও আলোচনা সভা