ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে হেরোইনসহ গ্রেফতার এক


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২৫-৩-২০২৪ দুপুর ২:৩৮

কুড়িগ্রামের উলিপুরে সাত গ্রাম হেরোইনসহ সোহেল রানা (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারের ঘটনাটি ঘটেছে রোববার (২৪ মার্চ) রাতে পৌর শহরের জোনাইডাঙ্গা খাওনার দরগাহ এলাকায়। 

থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা খাওনার দরগাহ গ্রামে মাদক বিক্রির খবর পায় থানা পুলিশ। পরে অভিযান চালিয়ে মাদক কারবারি সোহেল রানাকে নিজ বসতবাড়ি থেকে সাত গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। গেফতারকৃত সোহেল রানা পৌরসভার জোনাইডাঙ্গা খাওনার দরগাহ গ্রামের মোজাম্মেল হক মোজার ছেলে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার (২৫ মার্চ) দুপুরে গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির