ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে বিএসএফের গুলি, বাংলাদেশি যুবক আহত


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২৬-৩-২০২৪ দুপুর ১:৩৪

২৬ মার্চ স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে মোঃ লিটন মিয়া(২০) নামে একজন বাংলাদেশি যুবক আহতের অভিযোগ পাওয়া গেছে।

আহত যুবক লিটন মিয়া আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী এলাকার মোঃ মোকছেদুল ইসলামের ছেলে। আহত ওই যুবক বিএসএফের হেফাজতে কুচবিহার জেলা সদরের এমজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে বিজিবি।

মঙ্গলবার (২৬ মার্চ) আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর মেইন পিলার এলাকা দিয়ে রাত ৩টার দিকে ভারতীয় একদল গরু ব্যবসায়ীর সহযোগিতায় বাংলাদেশি ৪০/৫০ জন যুবক গরু পাচার করে আনার চেষ্টা করলে ভারতীয় জলপাইগুড়ি-৭৫ বিএসএফ ব্যাটালিয়নের বারথার ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি ছুড়ে। এসময় বিএসএফের গুলিতে মোঃ লিটন মিয়া(২০) নামে একজন বাংলাদেশি যুবক ঘটনাস্থলে আহত হয়। পরে বিএসএফ তাকে গুরুতর আহত অবস্থায় আটক করে নিয়ে যায়। কুচবিহার জেলা সদরের এমজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মোঃ মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, বিএসএফের গুলিতে আহত যুবক লিটন মিয়াকে বিএসএফ কুচবিহারের এমজেএম নামে একটি হাসপাতালে চিকিৎসা দিচ্ছে। বর্তমানে তাঁর শারীরিক পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে।

তিনি আরও বলেন, মঙ্গলবার প্রথম প্রহর তথা রাত ৩টায় দিকে ৪০/৫০ জন গরু ব্যবসায়ী দূর্গাপুর সীমান্তে গেলে বিএসএফ তাদেরকে চলে যেতে বলে। এসময় তারা উল্টো বিএসএফের উপর চড়াও হয়। এক পর্যায়ে বিএসএফ আত্মরক্ষার্থে গুলি ছুড়ে। এতে লিটন মিয়া নামে একজন বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হন।

এমএসএম / এমএসএম

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল

ঠাকুরগাঁও চেম্বার অব কমার্সের নতুন সভাপতি শরীফ

বালাগঞ্জে ওপেন হাউজ ডে'র পরের দিন, বিভিন্ন মামলায় গ্রেফতার ৬ আসামী

দেশকে পরনির্ভরশীল হতে দিবো নাঃ ফারজানা শারমিন পুতুল

চাঁদপুরে গ্যাসের তীব্র সংকট, গ্যাস না পেয়ে সড়ক অবরোধ

মোহনগঞ্জ-তেতুলিয়া বেহাল সড়কে দুর্ভোগ চরমে

‎নিরাপদ খাদ্য সুনিশ্চিতে খোলা ভোজ্যতেল বিক্রি বন্ধ করতে হবে: জয়পুরহাটে প্রতিমন্ত্রী আব্দুল বারী

ধুনটে ধান ব্যবসায়ীদের দখলে মথুরাপুর হাট, যানজট চরমে

মুরাদনগরে ডাক্তারকে ‘ম্যাডাম-স্যার’ না বললেই রোগীদের পোহাতে হয় ভোগান্তি

নাচোল সেন্ট্রাল প্রেসক্লাবের মাসিক সভা ও বনভোজন-সাংবাদিকদের মিলনমেলায় মুখর উজিরপুর দরগা

রায়গঞ্জে চালকলের লাইসেন্স-বরাদ্দে অনিয়মের অভিযোগ দিয়ে হুমকির মুখে পরিবেশ কর্মী

রাজস্থলীতে দীর্ঘ দিন ভোগান্তি যাত্রী সেবায় চালু হলো পিক-আপ সার্ভিস গাড়ি

নোয়াখালীতে হাঁটু পানিতে দাঁড়িয়ে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন