টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।
২৬ মার্চ মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে তোপধ্বনি ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও শহীদ স্মৃতি পৌর উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করে দোয়া ও মোনাজাত করা হয়। রাষ্ট্রের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম। এছাড়াও জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধিগন, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর'সহ নানা শ্রেণি পেশার মানুষ পুষ্পস্তবক অর্পন করেন।
এরপর টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলন করে দোয়া মোনাজাত করা হয়।
তারপর সকাল সাড়ে আটটায় টাঙ্গাইল স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী এবং পুরস্কার বিতরণ করা হয়।
বেলা এগারোটায় শহীদ স্মৃতি পৌর উদ্যানে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী।
বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস,এম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক বীর প্রতীক, সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার জহুরুল হক ডিপটি, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বীর বিক্রম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ'সহ অন্যান্য কর্মকর্তাগণ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন