ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

চৌদ্দগ্রামে ক্রেতারা অর্ধেক দামেও কিনছে না তরমুজ


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ২৭-৩-২০২৪ দুপুর ১:২৫

কুমিল্লার চৌদ্দগ্রামে অর্ধেক দামেও ক্রেতারা কিনছে না আলোচিত তরমুজ। রমযানের শুরুর দিকে তরমুজের আকাশচুম্বি দামের ফলে নাকাল ছিলো সাধারণ মানুষ। ইচ্ছে থাকা স্বত্তে¡ও পরিবার নিয়ে তরমুজ ভক্ষণের সুযোগ পায়নি নিম্ম-মধ্যবিত্ত পরিবারের লোকজন সহ খেটে খাওয়া সাধারণ মানুষ। রমযানকে উপলক্ষ করে অসাধু ব্যবসায়ীরা বেশি মুনাফার আশায় অপরিপক্ক তরমুজ বাজারজাত করেন। অনেক ক্রেতাই সে সময় রমযানের কারণে বেশ চড়া দামে তরমুজ ক্রয় করলেও প্রত্যাশা অনুযায়ী সেই তরমুজে কালার ও মিষ্টি না আসায় ঠকেছেন। এ ক্ষোভ থেকেই তখন সোস্যাল মিডিয়ায় বিষয়টি ভাইরাল হয়। এ সময় স্লোগান উঠে অন্তত এক সপ্তাহ তরমুজ না কিনে সেইসব অসাধু তরমুজ ব্যবসায়ীদের বিরুদ্ধে নিরব প্রতিবাদ জানানোর।

বুধবার (২৭ মার্চ) দুপুরে চৌদ্দগ্রাম বাজারে সরেজমিন দেখা যায়, গত সপ্তাহেও যে তরমুজটি ৪০০-৬০০ টাকায় বিক্রি হয়েছে, সেটি এখন হ্যান্ড মাইকের মাধ্যমে ঘোষণা দিয়ে ১৫০-২০০ টাকায় বিক্রি করলেও ক্রেতা নেই বললেই চলে।

কথা হয় তরমুজ ক্রেতা সকিনা বেগমের সাথে, তিনি জানান, ‘শিশু নাতি সাইমনকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে নাতি বায়না ধরে তরমুজ খাবে। শুনেছি এখানো তরমুজ পরিপক্ক না হওয়ায় সুমিষ্ট না। তারপরও নাতির আবদারে ২০০ টাকা দিয়ে একটি তরমুজ কিনলাম।

চৌদ্দগ্রাম বাজারের ওয়াপদা রোডের সম্মুখের তরমুজ বিক্রেতা শহিদুল ইসলাম জানান, ‘তরমুজ পাকাপোক্ত না হওয়ায় বেশি দামে কেনা তরমুজ হ্যান্ড মাইকে ডেকে ডেকে অর্ধেক দামে বিক্রি করছি। তারপরও ক্রেতারা কিনতে চায়না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ জানান, ‘রমযান উপলক্ষে কেজি মাপে তরমুজ বিক্রি রোধে এবং সার্বক্ষণিক বাজার মনিটরিং এর অংশ হিসেবে উপজেলা প্রশাসন কয়েকবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে। এ সময় সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কয়েকজন অসাধু ব্যবসায়ীকে জরিমানা সহ সতর্ক করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন সদা সতর্ক রয়েছে।’

এমএসএম / এমএসএম

মুরাদনগরে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

ডামুড্যায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

হাকিমপুরে ঔরসজাত কন্যাকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত পিতা আটক

ডামুড্যায় শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ পাঠ করান: শরীয়তপুরের জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম

নওয়াপাড়া মডেল কলেজে শিক্ষা বোর্ড চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শন

তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে নিষেধ, সাংবাদিকদের অনুষ্ঠান বয়কট

সঠিক জ্ঞানি আর মানবিক মানুষ হতে না পারলে ভবিষ্যত অন্ধকার-চবি'র ভিসি

ধামইরহাটে হজ যাত্রা উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠিত

সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

চোরাই কারবারির গড ফাদার সামিদুলের পয়েন্টে র‌্যাব অভিযান"৫১৫পিস ইয়াবাসহ গ্রেফতার এক

মুকসুদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

মাদার্শায় বাগানে বসে ডাকাতির প্রস্তুতি, অস্ত্রসহ আটক ৩