ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

জমি ক্রয় করে প্রতারক চক্রের খপ্পরে ব্যবসায়ী


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ২৭-৩-২০২৪ দুপুর ৪:২৯

ঢাকার ধামরাইয়ে জমি ক্রয় করে হাজী মোঃ সোহরাব হোসেন নামে এক ব্যবসায়ী প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।ভূক্তভোগী হাজী সোহরাব হোসেন ধামরাই উপজেলার নান্দেশ্বরী গ্রামের রহিম উদ্দিনের ছেলে। অভিযুক্ত গোলাম মোস্তফা মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া এলাকার বাসিন্দা।
বুধবার (২৭ মার্চ) ভূক্তভোগী হাজী সোহরাব হোসেন বলেন,তিন মাস আগে স্থানীয় হাসান ও রুবেল নামে দুই ব্যক্তি জানান সাটুরিয়া বাসষ্ট্যান্ড এলাকার সাটুরিয়া মৌজায় আর এস ২৮২ নং দাগে ৮ শতাংশ জমি বিক্রিয় হবে। জমির মালিক নাবালক দুই শিশু দীন ইসলাম কায়িফ ও আফজাল মাহামুদ জারিফ। এ জন্য আদালতের মাধ্যমে তাদের বাবা গোলাম মোস্তফা জমিটি বিক্রি করবেন জানান।

পরে গোলাম মোস্তফা এ হাসান এবং রুবেল জমির মূল্য নির্ধারণ করা হয় ৫৫ লাখ টাকা।গত ২৯ জানুয়ারি জমি ক্রয়ের জন্য নগদ ৩৫ লাখ টাকা গোলাম মোস্তফাকে দেয়া হলো টাকার প্রমাণ হিসাবে ন্যাশনাল ব্যাংকের একটি চেকে ৩৫ লাখ টাকার উল্লেখ করে দেয় গোলাম মোস্তফা। সে সময় তারা সিদ্ধান্ত নেন জমি মালিকরা নাবালক তাই আদালতের আদেশ এনে জমি রেজিস্ট্রি করা হবে। এরপর থেকেই আদালতের অনুমতি মিলছে না জানিয়ে রেজিস্ট্রি নিয়ে তালবাহানা শুরু করে গোলাম মোস্তফা।

এক পর্যায়ে সোহরাব জানতে পারেন একই জমি স্থানীয় মনজুর রহমান, আলমগীর হোসেন ও মেহেদী হাসান নামে তিন ব্যক্তির কাছে ৬২ লাখ টাকা দাম নির্ধারণ করে রেজিস্টার বায়না করেছে গোলাম মোস্তফা। পরে মধ্যস্থতাকারী হাসান ও রুবেলকে নিয়ে গোলাম মোস্তফার কাছে গেলে তিনি বায়নার টাকা ফেরত দেবেন বলে জানান। তবে টাকা না পেয়ে সোহরাব ব্যাংক চেক ডিজঅনার করে গোলাম মোস্তফাকে উকিল নোটিশ পাঠান।

সোরহাব হোসেন আরো বলেন, ধারদেনা করে জমি কিনতে এতগুলো টাকা বায়না করেছিলাম। সেই টাকা না পেয়ে নোটিশ পাঠানোর পর থেকেই আমাকে হয়রানি করছে তারা। পুলিশসহ নানা দপ্তরে মিথ্যা অভিযোগ করে ও আদালতে একটি সিআর মামলাও করেছে, যা পিবিআই তদন্ত করছে। আমি এখন সর্বস্বান্ত। এজন্য সরকার ও প্রশাসনের কাছে দাবি, এই বিষয়ে তদন্ত করে তারা যেন আইনের যে উপায় আছে, সেভাবে শাস্তির ব্যবস্থা করে।

এ বিষয়ে গোলাম মোস্তফা বলেন, আমি রুপসী পাল্টিপারপাস নামক সমিতি থেকে ২০১৯ সালে একটি চেক জমা দিয়ে ৫০ হাজার টাকা ঋণ নেই। সেই ঋণের টাকা দিতে আমার প্রায় ৪ বছর সময় লেগে যায়। আমার ঋণ পরিশোধ হলেও চেকটি তারা আমাকে দেয়নি। পরে জানতে পারলাম আমার নামে ৩৫ লাখ ৫০ হাজার টাকার মামলা হইছে। যে চেকের পাতা দিয়ে মামলা করছে আমি ওই চেকটি রুপসী পাল্টি পারপাসে জমা দিছিলাম তার প্রমান আমার কাছে আছে।  এখন সোহরাব হোসেন আমার কাছে এই টাকা চায় না হলে আমার জমি চায়।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা