ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে সরকারি খাদ্য গুদামে কর্মরত অবস্থায় কুলির মৃত্যু


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২৮-৩-২০২৪ দুপুর ৩:১৩

কুড়িগ্রামের উলিপুর সরকারি খাদ্য গুদামে কর্মরত অবস্থায় জয়েন উদ্দিন (৬৫) নামের এক কুলির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, উলিপুর সরকারি খাদ্য গুদাম চত্তরে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে নিহতকে দাফন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উলিপুর সরকারি খাদ্য গুদামে বুধবার (২৭ মার্চ) বিকালে ট্রাক থেকে চালের বস্তা নামিয়ে গুদামে নিচ্ছিলেন এক দল কুলি। এ সময় কর্মরত অবস্থায় জয়েন উদ্দিন অসুস্থ্য হয়ে পড়েন। পরে সঙ্গীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকালে নিহত জয়েন উদ্দিনকে নাড়িকেল বাড়ি তিস্তারপাড় জামে মসজিদে যানাজা শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। নিহত জয়েন উদ্দিন পৌর শহরের নাড়িকেলবাড়ী কাজিরচক এলাকার মনির উদ্দিনের ছেলে। তিনি ১০ সন্তানের জনক।
খাদ্য গুদাম কর্মকর্তা সফিকুল ইসলাম জানান, গুদামের লেবার জয়েন উদ্দিন বয়স্ক মানুষ। উনি আগে থেকেই কিছুটা অসুস্থ্য ছিলেন। বুধবার বিকালে কর্মরত অবস্থায় অসুস্থ্য হয়ে পড়লে অন্যান্য লেবাররা তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেরুল ইসলাম বলেন, জয়েন উদ্দিন নামের ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তার মৃত্যু হয়।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির