ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ ও হুইল চেয়ার বিতরণ


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২৮-৩-২০২৪ দুপুর ৪:১৭

নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি'র উদ্যোগে এবং অর্থায়নে আয়বৃদ্ধি মূলক প্রকল্পে শর্ত সাপেক্ষে হতদরিদ্রদের মাঝে নগদ অর্থ এবং প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। ২৭ মার্র্চ বেলা ১১ টায় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার এমপি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদক ও বাল্যবিবাহ নির্মূলে ভূমিকা রাখতে সকলের প্রতি আহ্বান জানান। ওয়ার্ল্ড ডিভিশন ধামইরহাট এপি'র ম্যানেজার ম্যানুয়েল হাসদার সভাপতিত্বে হতদরিদ্রদের মাঝে আয়বৃদ্ধি মূলক প্রকল্পে শর্তসাপেক্ষে ১০৫ জনকে নগদ অর্থ প্রদান করা হয় এবং ৫ জন প্রতিবন্ধী শিশুর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফরহাদ হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, এপি’র প্রোগ্রাম অফিসার ডেনিস তপ্ন, নাথন কুমার চৌকিদার, মুকুল বৈরাগী, রোজলীন কুড়াইয়া মিতু, শারমিন আকতার সুরভী, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, আবুমুছা স্বপন প্রমূখ।

এমএসএম / এমএসএম

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন