ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ভোলায় দুই কেজি গাঁজা সহ ২ যুবক আটক


ভোলা প্রতিনিধি photo ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৩-২০২৪ বিকাল ৬:১৫

ভোলা জেলার পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম-সেবা এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ,মো.মোরাদ হোসেন, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর তত্ত্বাবধানে এসআই মো.শামিম সর্দার নেতৃত্বে এএসআই মো.আল আমীন, মো.হাসিবুল ইসলাম, মো. শাওন কং মো.তাজুল ইসলাম সহ ভোলা থানাধীন চরসামাইয়া ১ নং ওয়ার্ডের লঞ্চঘাট এলাকা থেকে (২৮ মার্চ) সকাল সাড়ে ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. আবুল হোসেন ও মো.ইমরানকে আটক করেন সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর একটি চৌকস টিম।

আটককৃত হলেন মোঃ আবুল হোসেন (৪৪) পিতা- মৃত- আঃ মতিন,মাতা- রানু বিবি, বাপ্তা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড, গুচ্ছ গ্রাম, মো. ইমরান(৩১) পিতা-মৃত- আঃ মালেক হাওলাদার, মাতা- আনোরা বেগম, ওয়ার্ড ১ পৌরসভা, সদর ভোলা। এক কেজি করে দুইজনের কাছে ২ কেজি গাঁজাসহ ধৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন চলছে।

সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর ইনচার্জ ওসি মো.মোরাদ হোসেন বলেন- গোপন সংবাদের ভিত্তিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর একটি চৌকস টিম ২ কেজি গাঁজা সহ ২ জনকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে কোর্টে প্রেরণের প্রস্তুতি চলছে। এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়