মোহাম্মদপুর এলাকায় রাজউকের অভিযানে ২২ লাখ টাকা জরিমানা
রাজধানীর মোহাম্মদপুর নবীনগর হাউজিং ও চন্দ্রিমা মডেল টাউন হাউজিং এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান চালিয়ে ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় কয়েকটি ভবনের নির্মাণকাজ বন্ধ করে দেয়া হয়। বৃহস্পতিবার ২৮ শে মার্চ সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মোহাম্মদপুর নবীনগর হাউজিং ও চন্দ্রিমা মডেল টাউন হাউজিং এ রাজউকের অননুমোদিত নির্মাণাধীন ভবনে এই অভিযান চালানো হয়।
অভিযানটি পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা।
তিনি বলেন, ইমারত নির্মাণ আইন অমান্য করে নির্মিত ভবনে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নবীনগর হাউজিং এর ২ টি, চন্দ্রিমা মডেল টাউনের ৫ টি নির্মাণাধীন ইমারতের আংশিক অপসারণ করা হয় এবং ২২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়। স্ব স্ব ভবন মালিক নির্মাণ কাজ বন্ধ রাখবেন ও রাজউকের অনুমোদন নিয়ে পুনরায় নির্মাণ কাজ শুরু করবেন মর্মে মুচলেকা নেয়া হয় মালিকদের কাছ থেকে।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, জোন-৫ এর পরিচালক, মোঃ হামিদুল ইসলাম, অথরাইজড অফিসার আবদুল্লাহ আল মামুন, সহকারী অথরাইজড অফিসার মোঃ মেহেদী হাসান,প্রধান ইমারত পরিদর্শক মোঃ সাব্বির আহমেদ, ইমারত পরিদর্শক আব্দুল সাত্তার, তুহিন রেজাসহ রাজউকের অন্যান্য কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা
কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি
ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ
বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা
মাতৃবাংলা আইনজীবী সমবায় সমিতির নতুন কমিটি গঠন
তেজগাঁও রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান
২০ দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা
সড়ক দুর্ঘটনায় বিএসটিআই কর্মকর্তা শেখ মিশার মৃত্যু
রাজনৈতিক প্রতিহিংসায় চাকরি হারানোর অভিযোগ মিরপুর গার্লসের শিক্ষিকার
লুঙ্গির কোচের টাকাই কাল হলো ইসমাইলের, গ্রেপ্তার ৩
তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুদকের অভিযান
তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত