সুবর্ণচরে ইউপি সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
নোয়াখালীর সুবর্ণচরে জনপ্রিয় দুই বারের সাবেক ইউপি সদস্যকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় এলাকাবাসী ও পরিবারের সদস্যরা৷ শনিবার (৩০মার্চ) বেলা ১২ টায় উপজেলার চরজুবিলী ইউনিয়নের চর মহিউদ্দিন ও চর জিয়া উদ্দিন এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনে সহস্রাধিক নারী পুরুষ এতে অংশ গ্রহণ করে৷
স্থানীয় চরজুবিলী ইউনিয়নের চর মহিউদ্দিন বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে ভূমিহীন নেতা মো. হোসেন, গোলাম সারওয়ার ও সিরাজ মিস্ত্রি বলেন, চরজুবিলী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন রায়হানকে গত ২৫ শে মার্চ গ্রেফতার করে পুলিশ৷
এসময় তারা জানান, তাকে নিরস্ত্র অবস্থায় গ্রেফতার করলেও পুলিশ মিথ্যা ডাকাতি মামলায় রায়হান মেম্বারকে আটক দেখায়৷ তারা এসময় জসিম উদ্দিন রায়হানকে মিথ্যা মামলা থেকে প্রত্যাহার করে দ্রুত মুক্তি দাবি করেন৷ এছাড়াও মানববন্ধন থেকে সহস্রাধিক ভূমিহীন নারীরা অংশ গ্রহণ করেন৷ ভূমিহীন নারী নেত্রী নাজমা, জোছনা, আছিয়া ও রুপা বলেন, রায়হান মেম্বার তাদেরকে দীর্ঘ ২৫ বছর যাবৎ আশ্রয় দিয়ে আসছে৷ একটি মহল তাদেরকে ঘরবাড়ি ছাড়া করতে রায়হান মেম্বারকে অন্যায়ভাবে আটক করতে সহযোগিতা করেছে৷ এসময় নারীরা পৃথক ভাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে রায়হান মেম্বারের মুক্তি দাবি করেন৷
পরে, মানববন্ধন শেষে চর মহিউদ্দিন বাজারের বিভিন্ন সড়কে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে চর মহিউদ্দিন ও চর জিয়া উদ্দিনের শত শত এলাকাবাসী৷
এমএসএম / এমএসএম
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা