ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নিহত


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ৩০-৩-২০২৪ দুপুর ৪:১৪

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। শনিবার ভোরে ওই সীমান্তের ৯১৩ নাম্বার পিলার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুরলি বর্মণ রায় চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে। এ নিয়ে গত চার দিনের ব্যবধানে লালমনিরহাট সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনা ঘটালো বিএসএফ।

জানাগেছে বুড়িরহাট সীমান্তে ৯১৩ নাম্বার পিলার এলাকা দিয়ে ভারতীয় সীমানায় ৪/৫ জন বাংলাদেশী চোরাকারবারি অবৈধভাবে গরু চোরাকারবারির উদ্দেশ্যে  প্রবেশ করে। এসময় ভারতীয় বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ০২ জন বাংলাদেশী চোরাকারবারি গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে চোরাকারবারি দলের সদস্যরা গুলিবিদ্ধদের উদ্ধার করে বাংলাদেশের অভ্যন্তরে চিকিৎসার জন্য নেওয়ার পথে মুরলি বর্মন মারা যায়। অন্যজন আহত অবস্থায় অজ্ঞাত স্থানে চিকিৎসা গ্রহণ করছে। বিষয়টি কালীগঞ্জ থানা পুলিশ অবগত হলে মরদেহ পথে আটক করে থানায় হেফাজতে নিয়ে যায়।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ইমতিয়াজ কবির বলেন, সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ হয়ে মুরলী চন্দ্র নামে একজনের মরদেহ আমরা উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছি। তদন্ত করে পরবর্তি আইগত ব্যবস্থা নেয়া হবে। 

বডার গার্ড বাংলাদেশ(বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক মোফাজ্জল হোসেন বুড়ীরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন