নব মুসলিম পরিবারের শিশু সন্তান মামুনের ক্যান্সার সুচিকিৎসার জন্য পিতার সাহায্যের আবেদন
নব মুসলিম পরিবারের শিশু সন্তান আব্দুল্লাহ আল মামুনের ক্যান্সার রোগের সুচিকিৎসার জন্য সাহায্যের আবেদন।
যশোরের কেশবপুর উপজেলার বড়পাখরা গ্রামের নব মুসলিম পরিবারের একজন দিন মজুর ও হতদ্ররিদ্র পিতা মাহিম বিল্লাহ বিশ্বাস তার ছেলে আব্দুল্লাহ আল মামুন (৫ বছর ৬ মাস) ক্যান্সার রোগে আক্রান্ত। তার সুচিকিৎসার জন্য পবিত্র মাহে রমজানে সমাজের বিত্তশালীদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানান। শিশু আব্দুল্লাহ আল মামুন তাহকীজুল কুরআন ওয়াস সুন্নাহ ইন্টারন্যাশনাল কিন্ডার গার্টেন নূরানী মাদ্রাসার একজন নিয়মিত ছাত্র। সে ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমান কলকাতা মেডিকা ইনিস্টিটিউট ক্যান্সার হাসপাতাল, মুকুন্দপুর চিকিৎসাধীন অবস্থায় আছে। ভারতে ক্যান্সার নিরাময় করতে হলে ৯/১০ লক্ষ টাকার প্রয়োজন যা তার দরিদ্র পিতার পক্ষে জোগাড় করা একেবারেই অসম্ভব। তাই ছেলে জীবন বাঁচানোর জন্য আপনার/আপনাদের আর্থিক সহযোগিতার জন্য আবেদন করেছেন। মোবা: ০১৮৯৭-৩৩৫৩৩৩ (মাহিম বিল্লাহ)। ০১৭১৪-৬৭১৪০৪ (আতিয়ার আমিন)। ০১৯২৪-১৯১৩৯৮ (মাসুম বিল্লাহ)। উল্লেখ্য, মাহিম বিল্লাহ বিশ্বাসের বড় ভাই মোঃ মাসুম বিল্লাহ। তার পিতা সকলে কাছে দোয়া চেয়েছেন। তার ছেলে সুস্থ হয়ে পুনরায় আগের মতো মাদ্রাসায় লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে সকলের সাথে চলতে পারে। আর্থিক সহযোগিতার জন্য বিকাশ নম্বর: ০১৯৩২-৬৮৪০৫৮।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক
Link Copied