লালমনিরহাট রেলওয়ে স্টেশনে দাড়িয়ে থাকা ট্রেনে ইঞ্জিনের ধাক্কা, আহত ৩০
লালমনিরহাট রেলওয়ে স্টেশনে দাড়িয়ে থাকা বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগাম দাঁড়ানো একটি ট্রেনে ইঞ্জিনের সজোরে ধাক্কা দেওয়ার প্রায় ৩০ যাত্রী আহত হয়েছে। এ সময় দুই যাত্রীর হাত ও মাথা ফেটে গুরুতর আহতের খবর পাওয়া গেছে।
শনিবার (৩০ মার্চ) সকালে ৪৬১ নম্বর ট্রেনটি লালমনিরহাট রেলস্টেশনেসে ইঞ্জিন পরিবর্তন করার সময় এ দুর্ঘটনা ঘটে।
যাত্রীরা জানান, বুড়িমারী থেকে ছেড়ে আসা ট্রেনটি লালমনিরহাট রেলস্টেশনের প্লাটফর্মে এসে দাঁড়ায়। এ সময় ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করতে পূর্বের ইঞ্জিন নিয়ে লোকো সেটে চলে যান ট্রেনচালক। পরে লোকো সেট থেকে অপর একটি ইঞ্জিন নিয়ে বগিতে সংযোগ দেওয়ার সময় সজোরে ধাক্কা দিলে ট্রেনটির প্রায় ৩০ যাত্রী বগিতেই বিভিন্ন স্থানে ছিটকে পড়ে আহত হন।
পরে আহতদের উদ্ধার করে লালমনিরহাট রেলওয়ে হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে দুইজন নারী যাত্রী মাথা ও হাতে প্রচণ্ড আঘাত পাওয়ায় তাদেরকে রংপুরে পাঠানো হয়েছে।
এ ঘটনায় লালমনিরহাট স্টেশন মাস্টার লোকো সেট বিভাগে চালক গৌর গবিন্দের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। চালক ট্রেনটি নিয়ে ফেরত আসলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে লোকো বিভাগ।
লালমনিরহাট রেলস্টেশন মাস্টার নুরুন্নবী ইসলাম বলেন, লোকো সেট থেকে ইঞ্জিন নিয়ে বগিতে সংযোগ দিতে জোরে ধাক্কা লাগায় এ দুর্ঘটনা ঘটেছে। প্রায় ৩০-৪০ জন যাত্রী সামান্য আঘাত পেয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় লোকো বিভাগে চালক গৌর গোবিন্দের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তিনি ট্রেন নিয়ে ফিরলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে রোকো বিভাগ।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত