ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

মিরপুরে রাজউকের অভিযান, ভবন মালিকদের সতর্কবার্তা


কে এম রায়হান  photo কে এম রায়হান
প্রকাশিত: ৩১-৩-২০২৪ দুপুর ২:১৩

রাজধানীর মিরপুরে বেশকিছু নির্মাণাধীন ভবন পরিদর্শন করেছেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জোন-৩-এর পরিচালক তাজিনা সারোয়ার। পরিদর্শনকালে নির্মাণাধীন ভবন-সংলগ্ন রাস্তা ও ফুটপাত থেকে নির্মাণসামগ্রী অপসারণ করে রাজউকের নিয়মনীতি মানার প্রতি কঠোর বার্তা দেওয়া হয় ভবন মালিকদের। সেই সাথে ঝুঁকিপূর্ণভাবে নির্মাণ কার্যক্রম চলা একটি ভবনের সেফটি নেট স্থাপন করা হয়।

শনিবার (৩০ মার্চ) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশেষ এই অভিযান পরিচালনা করা হয়।নির্মাণ সাইটের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সকল নির্মাণাধীন সাইটে সেফটি নেট ও সেফটি ক্যানোপি স্থাপন এবং নির্মাণ শ্রমিকদের পিপিই ও সেফটি ভেস্ট পরিধানের ব্যাপারে ভবন মালিক ও সাইট ইঞ্জিনিয়ারদের পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন- রাজউক জোন-৪ অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি, সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক ও ইমারত পরিদর্শকগণ।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত সবাই রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক ঘোষিত সব ধরনের নিয়ম মেনে চলতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে রাজউক।

এমএসএম / এমএসএম

ভেটেরিনারি ডক্টরস' এসোসিয়েশন অব বাংলাদেশ (ভ্যাব)-এর শোকবার্তা

কাস্টমসের বাধ্যতামুলক অবসরপ্রাপ্তদের চাকরিতে পুনর্বহালের দাবি

ফেব্রিকের চালান, ভেতরে ১,৬৫৫ দামি মোবাইল জব্দ

বদলি-স্থগিতের পর ফের ঢাকায় ফেরার চেষ্টা

মাতৃবাংলা আইনজীবী সমবায় সমিতির নতুন কমিটি গঠন

তেজগাঁও রেজিস্ট্রেশন অফিসে দুদকের অভিযান

২০ দেশের অংশগ্রহণে ২৯ অক্টোবর ঢাকায় বসছে আন্তর্জাতিক পর্যটন মেলা

সড়ক দুর্ঘটনায় বিএসটিআই কর্মকর্তা শেখ মিশার মৃত্যু

রাজনৈতিক প্রতিহিংসায় চাকরি হারানোর অভিযোগ মিরপুর গার্লসের শিক্ষিকার

লুঙ্গির কোচের টাকাই কাল হলো ইসমাইলের, গ্রেপ্তার ৩

তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দুদকের অভিযান

তানযীমুল উম্মাহ আলিম মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত

বাড্ডার ফার্নিচার কারখানার আগুন ১ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে