ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

হাকিমপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই সেমাই কারখানা মালিককে জরিমানা


ইয়াসির আরাফাত, হাকিমপুর photo ইয়াসির আরাফাত, হাকিমপুর
প্রকাশিত: ৩১-৩-২০২৪ দুপুর ২:২৬
দিনাজপুরের হাকিমপুর উপজেলার ১ নং খট্টা মাধবপাড়া ইউনিয়নের স্টেশন ডাঙ্গাপাড়া বাজার এলাকায় ৩০ মার্চ শনিবার বিকেল আনুমানিক সাড়ে  চারটার সময় উক্ত বাজারে গড়ে ওঠা সেমাই কারখানাগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমিত রায়। এসময় হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  লায়লা ইয়াসমিন, হাকিমপুর থানার সাব- ইন্সপেক্টর হামিদুল ইসলাম সহ আনসার সদস্য ও গ্রামপুলিশগণ অংশ নেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সেমাই তেরীতে ভেজাল ভোজ্য তেল ব্যবহার, অনুমোদনহীন কৃত্রিম রং মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ও ৫৩ অনুচ্ছেদের ধারা অনুযায়ী রিমা ফুড প্রোডাক্টসের সত্ত্বাধিকারী আব্দুর রাজ্জাককে পঞ্চাশ হাজার (৫০,০০০) টাকা জরিমানা এবং অনুমোদনহীন ও লাইসেন্সবিহীনভাবে সেমাই উৎপাদনের জন্য আকাশ লাচ্চা সেমাই কারখানাকে পঁয়ত্রিশ হাজার  (৩৫০০০) টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালা করে দেন।
এছাড়াও ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় যেসব কারখানার লাইসেন্স নেই সেসব কারখানাগুলোকে লাইসেন্স না করা পর্যন্ত তাদের সকল কার্যক্রম বন্ধেরও নির্দেশ প্রদান করেন।

এমএসএম / এমএসএম

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট