ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লাকসামে জমে উঠেছে ঈদের বাজার


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ৩১-৩-২০২৪ দুপুর ৩:৫২

ঈদ যতই ঘনিয়ে আসছে মাকেটর্ গুলোতে ক্রেতাদের আনাগোনা ততই বাড়ছে। আর সেই সাথে জমে উঠেছে ঈদের কেনাকাটা। উপজেলা ও পৌরশহরের বিভিন্ন বিপণি বিতানের পাশাপাশি ফুটপাতে দোকানগুলোতে কেনাকাটা শুরু হয়ে গেছে। 

গতকাল রবিবার (৩১ মার্চ) কুমিল্লার লাকসাম উপজেলা ও পৌর শহর বিভিন্ন মার্কেগুলোতে কাপড়, জুতা ও কসমেটিক্স দোকানে ক্রেতা সাধারণের ভিড় লক্ষ করা গেছে। ফুটপাতে মৌসুমী ও ভ্রাম্যমাণ দোকানেও নিম্নবিত্ত মানুষের আনাগোনা রয়েছে। 

ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা কলে জানা যানা গেছে, প্রতিবারের মতো এবারও ঈদ বাজারে এসেছে বিভিন্ন ধরনের পোশাক। বাজারে দেশীয় বিভিন্ন ব্র্যান্ডের আধুনিক ডিজাইনের সব ধরনের কাপড় পাওয়া যাচ্ছে। পুরুষ ক্রেতাদের তুলনায় নারী ক্রেতাই বেশি। তবে গত বছরের তুলনায় এবার সব পোশাকের দাম একটু বেশি বলে দাবি ক্রেতাদের। আলহাজ¦ চাঁন মিয়া টাওয়ার কয়েকজন কাপড় ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, এবার ক্রেতাদের চাহিদা মাথায় রেখে ভিন্ন ভিন্ন ডিজাইনের পোশাক উঠিয়েছি। রোজার শরুতে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। আশা করছি এবার বিক্রি ভালো হবে। 
পরিবারসহ কেনাকাটা রতে এসেছেন পারভীন বেগম তিনি বলেন, রোজার শেষ সময় মার্কেটে অনেক ভিড় থাকে। তাই আগেই কেনাকাটা সেরে ফেলেছি। তবে দাম গত বছরের তুলনায় অনেকটা বেশি।
লাকসাম উপজেলা ও পৌরশহরে আলহাজ¦ চাঁন মিয়া টাইওয়ার, মোকছোদ আলী টাওয়ার, মালেক ম্যানশন, বি.এস টাওয়ার, জহুর ম্যানশন ব্যবসায়ীদের সাথে কথা হলে তারা বলেন, কেনাকাটা ভালই হচ্ছে, তবে রোজার শেষের দিকে আরও ভালো হবে বলে আশা করছি। এবার শাড়িঘর গুলো হল- বেনারশি, বিথি সহ বিভিন্ন বড় বড় দোকানগুলোতে ভারতীয় জর্জেট অরবিন্দু পোশাকের চাহিদা রয়েছে। পোশাক ও কসমেটিক্সর পাশাপাশি বেড়েছে জুতা-স্যান্ডেলের বিক্রি। ছোট-বড় সবাই আসছেন সাধ্যের মধ্যে পছন্দ মতো জুতা-স্যান্ডেল কিনতে। 
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাহবুদ্দিন খান জানান, ঈদকে সামনে রেখে মার্কেটগুলোতে যাতে যানজট না থাকে লাকসাম উপজেলা ও পৌরশহর , মুদাফরগঞ্জ বাজারে ব্যবসায়ী ও ক্রেতারা যেন নির্বিঘ্নে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারে ফোর্স মোতায়েন করেছি ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত