ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে ট্রাফিক পুলিশের মামলার প্রতিবাদে সিএনজিচালকদের সড়ক অবরোধ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৭-৮-২০২১ বিকাল ৫:৮
মৌলভীবাজারের জুড়ী উপজেলার চৌমুহনীতে এক ঘণ্টা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান সিএনজিচালকরা। এতে কুলাউড়া ও বড়লেখা রোডে এক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১০টায় সড়ক অবরোধের ঘটনাটি ঘটে।
 
সরিজমিন জানা যায়, ট্রাফিক পুলিশের চাঁদাবাজির জেরে সিএনজিচালিত অটোরিকসাচালকরা সড়ক অবরোধ করে রাখে প্রায় ১ ঘণ্টা। এরপর  কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউছার দস্তগীরের হস্তক্ষেপে দুপুর সাড়ে ১২টার দিকে  রাস্তা ছেড়ে দেন সিএনজিচালকরা।
 
সিএনজিচালক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে জুড়ী নাইট চৌমুহনীতে সিএনজি অটোরিকসার চেকিং শুরু করেন মৌলভীবাজারের টিআই মোহাম্মদ উল্লাহ। এ সময় তিনি ৮টি সিএনজিকে আটক করে মামলা দিয়ে জব্দ করেন। এতে জুড়ী ক্যাম্প স্ট্যান্ড ও  শিশুপার্ক স্ট্যান্ডের চালকরা এসে জুড়ী-বড়লেখা সড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাদেক কাউছার দস্তগীর ও জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী ঘটনাস্থলে আসেন। ঘণ্টাখানেক অবরোধ থাকার পর পুলিশের সমবোঝার সিদ্ধান্তে অবরোধ তুলে নেন চালকরা।
 
জুড়ী ক্যাম্প চত্বর সিএনজি স্ট্যান্ডের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, সিএনজিচালক জাবেদ আহমদ ও মামুন আহমদ জানান, তারা মাসিক হারে চাঁদা দেন ট্রাফিক পুলিশকে। কিন্তু আজ সকালে মৌলভীবাজার থেকে ট্রাফিক পুলিশের টিআই মোহাম্মদ উল্লাহ, এসআই কুতুব উদ্দিন স্ট্যান্ডে থাকা গাড়িগুলো চেক করে জব্দ করেন। এছাড়া ট্রাফিক পুলিশ অনেকের কাছ থেকে টাকা নিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। ট্রাফিক পুলিশের এ অন্যায় আচরণের জন্য আমরা অবরোধ করেছি। 
 
মৌলভীবাজারের ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ উল্লাহ জানান, আমরা সকালে জুড়ী চৌমুনাতে কাগজবিহীন গাড়ি আটক করি। এ সময় দেখা যায়, অনেক গাড়ির কাগজ ৮-৭ বছর যাবৎ মেয়াদোত্তীর্ণ। এ সময় মেয়াদোত্তীর্ণ কয়েকটি গাড়ি আমরা জব্দ করি। এতে সিএনজিচালকরা ক্ষিপ্ত  হয়ে সড়ক অবরোধ করে।
 
পরে কুলাউড়া সার্কেল, জুড়ী থানার ওসি, মৌলভীবাজারের টিআই, জুড়ী উপজেলা সিএনজি শ্রমিকরা সমবোঝার জন্য জুড়ী থানায় বৈঠক করেন।
 
জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, সিএনজিচালক ও ট্রাফিক পুলিশের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে সড়ক অবরোধের খবর পেয়ে আমরা সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি।

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী