ঈদগাহ মাঠ নির্মাণে অর্থ সহায়তা করলেন এমপি শিবলী সাদিক
দিনাজপুর জেলার বিরামপুরে ঈদগাহ মাঠ এঁর ঢালাই কাজের শুভ উদ্বোধন এবং নির্মাণ কাজের জন্য নগদ অর্থ সহায়তা করা হয়েছে।সোমবার দুপুরে পৌর শহরের শান্তিনগর ঈদগাহ মাঠের ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. শিবলী সাদিক।
এসময় সংসদ সদস্য শিবলী সাদিক ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য কমিটির সভাপতি, সম্পাদকের হাতে ব্যক্তিগত তহবিল হতে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন এবং পরবর্তীতে ঈদগাহ মাঠের উন্নয়নকল্পে আরও সহযোগীতা করবেন বলে কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
শান্তিনগর ঈদগাহ মাঠ কমিটির আয়োজনে, উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র আককাস আলী, ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যথাক্রমে আব্দুর রাজ্জাক মাস্টার, প্রভাষক সেলিম রানা, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আ’লীগ নেতা আলহাজ্ব মতিউর রহমান, সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা আনোয়ার হোসেন, ওয়ার্ড কাউন্সিলর নূর ইসলাম, স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সংসদ সদস্যর সফরসঙ্গী, ঈদগাহ কমিটি ও অত্র এলাকার সুধীজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি