ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে কলমাকান্দায় বাইক চালক নিহত


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১-৪-২০২৪ দুপুর ২:৩০

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পিকআপের সাথে মোটরসাইকেল (বাইক) সংঘর্ষে জহিরুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার ভারতের সীমানা ঘেষা রংছাতি গ্রামের হেলাল উদ্দিনের ছেলে এবং পেশায় একজন ভাড়ায় বাইক চালক।

সোমবার আনুমানিক সকাল সাড়ে ৭টার দিকে কলমাকান্দার কলেজ রোডে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং একইদিন দুপুরের দিকে মমেক হাসপাতালে ওই বাইক চালকের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে নিজের বাইক চালিয়ে রংছাতি এলাকা থেকে কলমাকান্দার দিকে আসতেছিলেন জহিরুল ইসলাম। পথের মধ্যে রাজাপুর (কলেজ রোড) নামক এলাকায় জনৈক জজ মিয়ার বাড়ির সামনে বিপরীত দিক থেকে আসা পিকআপে সাথে বাইকের ধাক্কা লাগে। এতে বাইকচালক পিআপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা জহিরুলকে উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমন পাল অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে মমেক হাসপাতাল রেফার্ড করেন।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক জানান, পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ