সোনারগাঁয়ে মাসুম চেয়ারম্যানের নিজেস্ব অর্থায়নে ৫ হাজার অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন
নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজেস্ব অর্থায়নে ৫ হাজার অসহায়, হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন। গতকাল সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পিরোজপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরন করা হয়। এসময় নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আব্দুল্লাহ আল কায়সার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথমে মেঘনা শিল্পনগরী স্কুল এন্ড কলেজ মাঠে ঈদ সামগ্রী বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন। পরে পর্যায়ক্রমে ইউনিয়নের দুধঘাটা, মঙ্গলেরগাঁও, পাঁচানী, তাতুয়াকান্দি ও জৈনপুর ঈদগাঁ মাঠে ঈদ সামগ্রী বিতরন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ আব্দুল্লাহ আল কায়সার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এই মহৎ কাজে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী সহ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি উপস্থিত থাকতে পেরে আনন্দিত।
ঈদ উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ফিরোজ্জামান মোল্লা, যুগ্ম আহবায়ক ডাঃ আতিকুল্লাহ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ স¤পাদক রফিকুল ইসলাম নান্নু, প্রচার স¤পাদক মোস্তফা কামাল নিলু, সোনারগাঁ উপজেলা যুবলীগের সাংগঠনিক স¤পাদক আবু সাঈদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেদুল ইসলাম রাসেল, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সাগর, সাবেক ইউপি সদস্য আলী আকবর, সাবেক ইউপি সদস্য আব্দুল হালিম, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা বাবুল সরদার, পিরোজপুর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি মাসুম বিল্লাহ, মেঘনা শিল্পানগরী শ্রমিক লীগের আহবায়ক তাজুল ইসলাম, যুবলীগ নেতা সাজিদ মাহবুব, ঝাউচর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু হানিফ, আওয়ামীলীগ নেতা আরিফ হোসেন, আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফজলুল হক, মুক্তিযোদ্ধা আশেক আলী ভূইয়া, আনোয়ার হোসেন ভূইয়া, মহিউদ্দিন ভূইয়া, জাহাঙ্গীর দেওয়ান, কায়সার আহাম্মেদ রাজু, ইকবাল হোসেন, রাসেল ভূইয়া, মোহাম্মদ আলী, ফারুক ভূইয়া, সবুজ ভূইয়া, জহির ভূইয়া, এম এ সালামসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এমএসএম / এমএসএম
নড়াইলে গণঅধিকার পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পুলিশের দুই কর্মকর্তার অপসারণের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায় অগ্রনী ব্যাংকের বাংলা কিউআর সম্প্রসারন সংক্রান্ত ক্যাম্পেইন
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা ও সমন্বয় সভা অনুষ্ঠিত
ধামইরহাটে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
মাদক-চাঁদাবাজি রোধে অভয়নগরে আইনশৃঙ্খলা কমিটির সভায় ঐক্যবদ্ধ উদ্যোগ
নাঙ্গলকোটে নারী-মদসহ যুবদল নেতা আটক
বাউল সম্মেলনের নামে আওয়ামী লীগ ও সহযোগীদের পুনর্বাসনের অভিযোগ, জাতীয়তাবাদী বাউল দলের সংবাদ সম্মেলন
আলহাজ্ব জামাল উদ্দীন সিকদারের পৃষ্ঠপোষকতায় পশ্চিম সিংহরিয়া ঈদগাহে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত
উল্লাপাড়ায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে গ্রাহকদের বিক্ষোভ
রায়গঞ্জে মেয়েদের নিরাপদ যাতায়াতে পুলিশের ‘জিরো টিজিং’ অভিযান
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু তিন ঘন্টা পর লাশ উদ্ধার