ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে রেল দুর্ঘটনা, ঘরহারা দম্পতিকে ঘর দিলেন ইউএনও


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১-৪-২০২৪ দুপুর ৪:৫১

কুমিল্লার নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ঘরহারা চান মিয়া ও মনোয়ারা বেগম দম্পতিকে দুই সাপ্তাহের মধ্যে নতুন ঘর তৈরি করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন। 

গত ১৭ মার্চ উপজেলার হাসানপুর রেলস্টেশনের ৩ কিলোমিটার দক্ষিণে তেজের বাজার সংলগ্ন শিহর নামক স্থানে বিজয় এক্সপ্রেস ট্রেনের ৯ বগি লাইনচ্যুত হয়ে ৩ বগি রেললাইনের পাশে থাকা চান মিয়ার ঘরে পড়ে মাথা গোঁজার ঠাঁই হারান এই অসহায় সম্পত্তি। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে নজরে আসে উপজেলা প্রশাসনের। এবং সাথে সাথে এই দম্পতিকে ঘর দেওয়া আশ্বাস দেন উপজেলা নির্বাহী অফিসার। 

উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন বলেন, ঘরহারা দম্পতির সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তাদের নতুন ঘর দেওয়ার আশ্বাস দেওয়া হয়। যা বাস্তবায়নের লক্ষে প্রায় আড়াই লাখ টাকা খরচ করে চান মিয়া ও মনোয়ারা বেগম দম্পতিকে আমার নিজ উদ্যোগে এই ঘর করে দেওয়া হয়েছে। রোববার (৩১ মার্চ) আনুষ্ঠানিকভাবে তাদেরকে ঘর হস্তান্তর করা হয়।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত