সাপাহারে গরুচোর আটক
নওগাঁর সাপাহারে তাসরিফ হোসেন (২১) নামের এক গরুচোরকে আটক করেছে পুলিশ। আটককৃত গরুচোর উপজেলার কোচকুড়িলিয়া গ্রামের মৃত আজিরউদ্দীন চৌধুরীর ছেলে বলে জানা গেছে।
সাপাহার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার জানান, উপজেলার কোচকুড়িলিয়া গ্রামের মৃত খয়বর আলীর ছেলে মমতাজউদ্দীন গত ১৬ আগস্ট রাতে প্রতিদিনের ন্যায় গোয়ালঘরে তিনটি গরু বেঁধে রাখেন। রাত পৌনে ১২টার দিকে তিনি বাড়ি ফিরে গোয়ালঘরের দরজার চাটাই সরানো দেখতে পান। পরে গোয়ালঘরে একটি গরু না থাকায় স্থানীয় লোকজনকে ডেকে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে উপজেলার নিশ্চিন্তপুর মোড় এলাকায় উক্ত গরুচোর তাসরিফকে কর্দমাক্ত অবস্থায় দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে সে গরু চুরির বিষয়টি স্বীকার করে এবং সরাইগাছী গরু নিয়ে যাওয়ার সময় পুলিশ দেখে গরু ছেড়ে পালিয়ে এসেছে বলেও সে জানায়।
ওসি আরো জানান, তার দেয়া তথ্যমতে ভিকনা মোড়ে খোঁজ করার সময় চেকপোস্টে অবস্থানরত পুলিশ সদস্যদের কাছে স্থানীয়রা গরুটি পান। পরে মমতাজউদ্দিন বাদী হয়ে মঙ্গলবার সকালে সাপাহার থানায় এজাহার দাখিল করলে গরুচোর তাসরিফকে আটক করে থানা পুলিশ। আটককৃতের বিরুদ্ধে চুরির মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা