ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

স্বাস্থ্য ও ফসল উভয়ের জন্য ক্ষতি

চৌগাছায় চৈত্রের সকালে ঘন কুয়াশা দুপুরে কাঠফাটা রোদ


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ২-৪-২০২৪ দুপুর ৪:১৫
যশোরের চৌগাছায় আবাহওয়ার বিরুপ প্রভাব দেখা দিয়েছে। চৈত্র মাসের কাঠফাটা রোদে যেমন প্রাণীকুল নাজেহাল, তেমনি রাত-দিন সমান ভাবে গরমের তীব্রতায় অতিষ্ঠ সকলে। আবার ভোর হতে সকাল ৮/৯ টা পর্যন্ত থাকছে কুয়াশায় ঢাকা। আবহাওয়ার এই খারাপ আচারনে বিভিন্ন রোগ আক্রান্ত হচ্ছেন মানুষ, ক্ষতির সম্ভবনা দেখা দিয়েছে ইরি বোরো ধানসহ ফসলের। এমতাস্থায় অধিক সচেনতার সাথে চলাফেরার পরামর্শ দিচ্ছেন বিষেজ্ঞরা।
বেশ কিছু দিন ধরে চৌগাছা উপজেলা জুড়ে বয়ে যাচ্ছে তাপদাহ। দিনের বেলায় সূর্যের তাপে যেমন নাজেহাল মানুষ তেমনি ভাবে রাতে প্রচন্ড গরমে হাসফাস করছেন সকলে। দিন ও রাতে আবহাওয়া এক রকম আচারণ করলেও ভোর থেকে শুরু করে সকাল ৮ টা হতে ৯ টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা পড়ে যাচ্ছে গোটা উপজেলা। চৈত্র মাসের কাঠফাটা রোদ স্বাভাবিক সেই সাথে গরমও স্বাভাবিক মনে করছেন বয়োবৃদ্ধরা। কিন্তু চৈত্রের এই কাঠফাটা রোগ ও গরমের সাথে ঘন কুয়াশা কখনও দেখেনি এ অঞ্চলের মানুষ।
পৌর এলাকার বয়োবৃদ্ধ কালাচাঁদ বলেন, আমার বয়স ৭৬ ছুই ছুই, এই বয়সে চৈত্র মাসের সকালে কোন দিন এমন কুয়াশা দেখেনি। শীতের সকালে কুয়াশা স্বাভাবিক কিন্তু গরমের সকালে এমন কুয়াশা কখনই ভালো হতে পারেনা।
পত্রিকা পরিবেশ শফিকুল ইসলাম বলেন, আমি কখনও গরমের দিনে এমন কুয়াশা দেখেনি। সকালে গ্রামের বাড়ি হতে ব্যবসা প্রতিষ্ঠানে মটরসাইকেল যোগে আসি। আজ (মঙ্গলবার) সকালে এতোটাই কুয়াশা ছিল যে, মনে হচ্ছে বৃষ্টি পড়ছে।
বাস চালক রাজু আহমেদ বলেন, চৈত্র মাসের সকালে এমন কুয়াশা আমি কখনও দেখেনি। সকালে হেড লাইট জ্বালিয়ে সড়কে চলতে হচ্ছে। কুয়াশার কারনে সকালে সড়কে যাত্রীর সংখ্যাও বেশ কম দেখা যাচ্ছে।
কৃষক আতাউর রহমান, শামছুর রহমান, কামারুল ইসলাম বলেন, শীতের সকালে এমন কুয়াশা দেখেছি বছর কি বছর ধরে, কিন্তু চৈত্রের প্রখর গরম ও রোদের সময়ে ভোর হতে সকাল পর্যন্ত কুয়াশা দেখেনি। এই কুয়াশা মনে হচ্ছে বৃষ্টির মতই ভারি। কুয়াশায় উঠতি ফসলের ক্ষতির আশংকা করছেন কৃষক।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুছাব্বির হোসেন বলেন, চৈত্র মাসের সকালে এমন কুয়াশা ফসলের জন্য অবশ্যই ক্ষতির কারন বিশেষ করে ইরি বোরো ধানের জন্য। কুয়াশার কারনে ধানে বøাস্ট হওয়ার সম্ভবনা দেখা দেয়। তাই এই সময়ে কৃষক এক সপ্তাহের ব্যবধানে পরপর দুইবার নাতিভো অথবা ট্রুকার নামক ওষুধ ধান ক্ষেত্রে স্প্রে করলে বøাস্ট হওয়ার সম্ভবনা থাকবেনা। আমরা গত কয়েক দিনে কৃষকের কাছে ব্যাপক ভাবে এই ম্যাসেস টি পৌছে দেয়ার চেষ্টা করছি।
চৌগাছা ৫০ শয্যা সরকারী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আল ইমরান বলেন, বর্তমান যে আবাহাওয়া বিরাজ করছে তা মানব শরীরের জন্য বেশ ক্ষতিকর। বিশেষ করে শিশু ও বয়োবৃদ্ধদের জন্য বেশি। তাই এই সময়ে সকলকে মাস্ক পরে বাইরে বের হওয়া উচিত। শিশুদের দিকে বেশি বেশি নজর রাখতে হবে, সেই সাথে অধিক সতর্কতার সাথে সকলেকে চলাফেরা কারার পরামর্শ দেন তিনি।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ

মির্জাগঞ্জে ছাত্রদলের পাল্টাপাল্টি কমিটি ঘোষণায় তোলপাড়

দিনাজপুরের ঘোড়াঘাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, নির্যাতনের অভিযোগ

মুসলিম সেজে বিয়ে, দুই সন্তান রেখে ফের হিন্দু হয়ে আরেক বিয়ে

নরসিংদীতে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা রানা গ্রেপ্তার

অব‌শে‌ষে ক্লোজ হলেন সাভারের বিতর্কিত এসআই নেয়ামত উল্লাহ

ডেমরায় গৃহবধূর প্রবাসীর স্ত্রীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি এবং রাজমিস্ত্রিকে মারধর।

গুরুদাসপুরে প্রতিবন্ধীর সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ

দুই পদে এক কর্মকর্তা, মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবায় ব্যাঘাতের অভিযোগ

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

চাঁপাইনবাবগঞ্জে নকল কীটনাশক তৈরি ,জরিমানাসহ ১ বছরের কারাদণ্ড

পঞ্চগড়ে চা-বাগান দখলের অভিযোগে বিধবাকে মারধর ও শ্লীলতাহানি, থানায় লিখিত অভিযোগ