ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

নতুন নাম পেল করোনার ভারতীয় ধরন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১-৬-২০২১ দুপুর ১১:৩১

করোনা ভাইরাসের ভারতীয় ধরনের দুটির নামকরণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমানে যে ধরনটি ভয়াবহভাবে ছড়িয়েছে সেটির নাম রাখা হয়েছে ‘ডেল্টা’। এই নামকরণ করা হয়েছে এটি গ্রিক বর্ণমালার চতুর্থ বর্ণের নামানুসারে। অন্যদিকে বর্তমান ধরন আসার ঠিক আগে যে ধরনটি সংক্রমণ ছড়িয়েছিল সেটির নাম গ্রিক বর্ণমালার দশম বর্ণের নামে ‘কাপ্পা’ রাখা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা সোমবার (৩১ মে) ওই দুই প্রজাতির নতুন নামকরণের কথা ঘোষণা করে। নতুন এই নামকরণের পর বি.১.৬১৭.১ প্রজাতিকে ‘কাপ্পা’ এবং বি.১.৬১৭.২ প্রজাতিকে ‘ডেল্টা’ নামে ডাকা হবে। ২০২০ সালের অক্টোবরে ভারতে করোনা ভাইরাসের দুই নতুন ধরনের খোঁজ পাওয়া যায়, যার একটির নাম বি.১.৬১৭.১ এবং বি.১.৬১৭.২।

এছাড়া গত সেপ্টেম্বরে ব্রিটেনে যে প্রজাতি পাওয়া যায়, তার নাম দেওয়া হয়েছে ‘আলফা’। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার প্রজাতির নাম ‘বিটা’ এবং ব্রাজিলে যে প্রজাতির সংক্রমণ ছড়িয়েছে তার নাম রাখা হয়েছে ‘গামা’।

জামান / জামান

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের