ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় ব্র্যাকের কিস্তি না দেওয়ায় নির্যাতনের শিকার গ্রাহক, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২-৪-২০২৪ দুপুর ৪:১৭

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পারমল্লিকপুর গ্রামের মৃত ইদ্রিস মোল্যার ছেলে মো. রবিউল ইসলাম (৭৫) ব্রাকের কিস্তির টাকা না দেওয়ার শারিরিক নির্যাতনের অভিযোগ পাওয়াগেছে। 

অভিযোগ সুত্রে জানাগেছে গতকাল ৩১ মার্চ রবিবার দুপুরে লোহাগড়া ব্রাঞ্চের মাঠ কর্মী মো. সেলিম হোসেন পারমল্লিকপুর গ্রামের মো. রবিউল ইসলামকে লক্ষীপাশা ব্রাক অফিসে কিস্তির টাকার জন্য ডেকে নিয়ে আসেন। রবিউল লক্ষীপাশা ব্রাক অফিসে আসলে তার নিকট কিস্তির টাকার জন্য মানষিক ভাবে চাপ দিতে থাকেন। একপর্যায়ে কথাকাটি হলে ব্রাক মাঠ কর্মী সেলিম, ব্রাকের ঋনগ্রহিতা অশিতবৃদ্ধা রবিউল ইসলামের মুখে থাপ্পর মেরে অকথ্য ভাষায় গালমন্দ করেন। অশিতবৃদ্ধা কিস্তির টাকা পরিশোধের কথা দিয়ে লক্ষীপাশাস্ত ব্রাক অফিস ত্যাগ করে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। 

নিজের অপমান সহ্য করতে না পেরে ঋনগ্রহিতা রবিউল আত্মহত্যার সিদ্ধান্ত নেন এবং তার বাড়িতে থাকা কীটনাশক পান করেন। পরিবারের সদস্য হঠাৎ রবিউলের অবস্থা খারাপ দেখে তাকে লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি  করে। রোগীর অবস্থা অবনতি হলে ১ লা এপ্রিল দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করেন। 

এঘটনায় ভুক্তভোগীর স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে লোহাগড়া থানা ব্রাক মাঠকর্মী সেলিম ও ব্রাঞ্চ ম্যানেজার জামিনুর রহমানের নামে থানায় অভিযোগ দায়ের করেন। 

এঘটনায় ভুক্তভোগীর পরিবারের সাথে কথা হলে তারা বলেন ব্রাক থেকে লোন নিয়েছি। ১ টা কিস্তি দিয়েছি। ২ কিস্তির জন্য ২ দিন সময় চেয়েছি। তারপর যদি টাকা না দিতে পারি তার জন্য দেশে প্রচলিত আইন আছে, সেই আইন মোতাবেক ব্যাবস্থা নিবেন। ব্রাককর্মী সেলিম তো ৭৫ বছর বয়সী একজন মানুষের গায়ে হাত দিতে পারেন না। আমরা এর দৃষ্টান্ত মুলক শাস্তি চাই।

এঘটনায় ব্রাককর্মী সেলিমের সংগে যোগাযোগের জন্য তার অফিসে গেলে তাকে পাওয়া যায় নাই এমন কি তিনি মোবাইল রিসিভ করেন নাই। 

নড়াইল জেলার ব্রাকের জেলা সমন্বয়কারী মো. জাহিদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলে আমি ১ ঘন্টা আগে ঘটনা শুনেছি। কর্মীদের এমন আচরণ হওয়া ঠিক না। তবে তদন্তকরে ঘটনার সত্যতা প্রমান পেলে সেলিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ কান্চন কুমার রায় বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে ।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ