সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দর দিয়ে আবার যাত্রী পারাপার শুরু
সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আবার যাত্রী পারাপার শুরু হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) ত্রিপুরা রাজ্যের আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটির কারণে বন্ধ থাকে দুপুর পৌনে ১টার দিকে যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক হয়। আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক মোরশেদুল হক বলেন, সকাল সোয়া ৮টা থেকে আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটির কারণে যাত্রী পারাপার বন্ধ করে দেওয়া হয়। সকালে ১২ জন যাত্রী ভারতে প্রবেশের পর বিএসএফের মাধ্যমে আমাদের জানানো হয়, যেন আর যাত্রী না পাঠানো হয়। তিনি আরও বলেন, বেলা সাড়ে ১১টা থেকে শুধুমাত্র প্লেনের টিকিটধারী যাত্রীদের পারাপারে সম্মত হয় আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ। পরে সার্ভারের ত্রুটি সারানোর পর দুপুর পৌনে ১টা থেকে যাত্রী পারাপার পুরোপুরি স্বাভাবিক হয়। স্থলপথে উত্তরপূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম আখাউড়া স্থলবন্দর। প্রতিদিন এ বন্দর দিয়ে ৭০০-৮০০ যাত্রী পারাপার হয়ে থাকে এ বন্দর দিয়ে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা